ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লক্ষ্মীপুরে বাড়িঘরে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, বিচার দাবিতে মানববন্ধন ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনায় সার্ভিস চার্জ কার্ড চালু ৬৭ পুলিশ কর্মকর্তার পদোন্নতি, ১২ দেশে কর্মী পাঠাতে কড়াকড়ি ‘নতুন কুঁড়ি স্পোর্টসের’ দ্বিতীয় আসর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আরিফ হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী কারাগারে সোনামসজিদ স্থলবন্দরে তৃতীয় দিনের কর্মবিরতি, আটকা ৫০০ ট্রাক ডেঙ্গু: সেপ্টেম্বর-অক্টোবরে ৩২২ জনের প্রাণহানি জামালপুরে তামাক চাষ পরিহার করে বিকল্প ফসল চাষে উদ্বুদ্ধ করতে কর্মশালা গ্রাম পুলিশ তৃণমূল পর্যায়ের সরকার: জহির উদ্দিন স্বপন দুই ঈদে টানা ছুটি, ২০২৭ সালের সরকারি ছুটির প্রজ্ঞাপন জারি

মার্কিন সম্প্রচারমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদন

শিগগিরই নির্বাচন হচ্ছে না

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:৪৮:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪ ২৮০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাবেক পররাষ্ট্রসচিব শমসের মবিন চৌধুরী বলেছেন, গণ আন্দোলনের মুখে শেখ হাসিনার দীর্ঘ ১৫ বছরের শাসনের পতন হয়েছে। এখন গঠিত হতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। তবে অন্তর্বর্তী সরকার গঠিত হলেও শিগগিরই দেশে নির্বাচন হচ্ছে না।মার্কিন সম্প্রচারমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

শমসের মবিন চৌধুরী বলেন, আগামীতে নির্বাচন আয়োজনে যেনো ত্রুটি না থাকে তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার সাংবিধানিক সংস্কারের দিকে মনোযোগ দিতে পারে। তার মতে, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সরকার গঠিত হতে যাচ্ছে, তা প্রথমে আইনশৃঙ্খলা ও সরকারব্যবস্থায় পরিবর্তন আনতে উদ্যোগী হবে।

বৃহস্পতিবার (৮ আগস্ট) ব্লুমবার্গ টেলিভিশনকে শমসের মবিন চৌধুরী বলেন, গঠিত হতে যাওয়া অন্তর্বর্তী সরকার দীর্ঘ মেয়াদে থাকতে পারে। কারণ তারা যে সাংবিধানিক পরিবর্তন আনবে, তা করতে হবে রাষ্ট্রপতির মাধ্যমে এবং তারপর অনুষ্ঠিত হবে নির্বাচন। এ সরকার অন্তত পক্ষে কয়েক বছর থাকবে।

ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশে কতো দ্রুত নির্বাচন হবে তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিরোধীরা এরমধ্যে দ্রুত নির্বাচনের জন্য জোর দিচ্ছে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, নির্বাচন যতো তাড়াতাড়ি সম্ভব অনুষ্ঠিত হবে।

শমসের মবিন চৌধুরী আরও বলেন, যখন একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের অধীনে নির্বাচন হয়, তখন সেখানে কারচুপি ঘটনা ঘটে। গত ৩টি নির্বাচন এরই বহিঃপ্রকাশ ঘটেছে। এ অবস্থায় সরকারের প্রধান কাজ নির্বাচন প্রক্রিয়া সংস্কার করা যাতে তা অবাধ, সুষ্ঠু ও বিতর্কমুক্ত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মার্কিন সম্প্রচারমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদন

শিগগিরই নির্বাচন হচ্ছে না

সংবাদ প্রকাশের সময় : ০৭:৪৮:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪