ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুক্তিযুদ্ধে শহিদদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নে কাজ চলছে: প্রধানমন্ত্রী তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো শিক্ষার্থীদের সড়ক অবরোধ প্রধানমন্ত্রীর নেতৃত্বে শিক্ষাব্যবস্থার পুনর্গঠন হবে: মাহদী আমিন মানব পাচার ও চোরাচালান দমনে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই গণহত্যায় জড়িত কাউকে ছাড় নয়: চিফ প্রসিকিউটর দেশকে আরও সবুজ করে গড়ে তুলতে সবার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান চার বছর পর বাংলাদেশ সফরে আসছে ভারতীয় দল জব্দ পাথর নিয়ে ইউএনও’র লুকোচুরি ব্রাজিলের চিনির চুক্তি ভেঙে লন্ডনে ধরা খেল এস আলম, দিতে হবে ২৫ কোটির ক্ষতিপূরণ শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই হবে: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

রাঙামাটিতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক

রাঙামাটি প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০১:০৯:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ১৯১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাঙামাটিতে সংঘর্ষের ঘটনায় বাস, সিএনজি ও ট্রাক ভাঙচুর এবং শ্রমিক আহত ঘটনার প্রতিবাদে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে যৌথ মালিক শ্রমিক নেতারা। শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাতে যৌথ সভায় এ সিদ্ধান্ত হয়।

সভা থেকে জানানো হয়, আজকের (শুক্রবার) ঘটনায় তিনটি বাস, চারটি সিএনজি, ১২টা ট্রাক ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে বাসচালক ও হেলপার ৬ জন আহত। সিএনজি চালক ৩০ থেকে ৩৫ জন। এর মধ্যে ২ জন গুরুতর আহত, ১২ জন ট্রাকচালক আহত হয়।

রাঙামাটি সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান বলেন, দুই শ্রমিককে কুপিয়ে আহত করে বাকিদের নানাভাবে আহত করে বাসের গ্লাসগুলো ভেঙে দেয়। এর প্রতিবাদে শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য রাঙামাটিতে সব ধরনের পরিবহন ধর্মঘট ঘোষণা করছি। এর সুষ্ঠু সমাধান ও ক্ষতিপূরণ না পাওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।

সভায় উপস্থিত ছিলেন- চট্টগ্রাম-রাঙামাটি ট্রাক সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুর রহিম আকাশ, মাইক্রোবাস সমবায় সমিতির অর্থ সম্পাদক মো. দিদারুল আলম, রাঙামাটি সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, চট্টগ্রাম-রাঙামাটি মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সালা উদ্দিনসহ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

রাঙামাটিতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক

সংবাদ প্রকাশের সময় : ০১:০৯:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪