ঢাকা ০৮:০২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ন্যাম ভবন থেকে এমপিনজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ভারত-বাংলাদেশ বাণিজ্য বাড়াতে বিটুবি টাস্কফোর্স গঠনের আহ্বান জাফর ইকবালসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ডেঙ্গুর দাপট অব্যাহত, একদিনে ৬ মৃত্যু ও হাসপাতালে ১,৫৯৩ ভর্তি প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ৩৫ জন, সফরসঙ্গীদের তালিকায় যারা টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা ঝাড়ফুঁকের কথা বলে শিশুকে ধর্ষণের অভিযোগ, জামায়াতের সাবেক নেতা গ্রেপ্তার আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে ছাত্রদলের মোটরসাইকেল মহড়া ঝালকাঠিতে ডেঙ্গুর প্রকোপ কমছে না, হাসপাতালে চিকিৎসাধীন ৫৫ রোগী যুক্তরাষ্ট্র-চীন-ভারতের টানাপোড়েনে বাংলাদেশের কৌশলগত হিসাব

রসায়নে নোবেল পেলেন দুই মার্কিন ও এক ব্রিটিশ

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:৪৬:৫৬ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪ ২৩৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চলতি বছরের গত ৭ অক্টোবর থেকে ঘোষণা করা হচ্ছে বিষয়ভিত্তিক নোবেল বিজয়ীদের নাম। এরই ধারাবাহিকতায় এ বছর রসায়নে নোবেল পেয়েছেন ৩ বিজ্ঞানী।

বুধবার (৯ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে সুইডেনের স্টকহোম থেকে ২০২৪ সালের রসায়নে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করে দ্য রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস। এ বছর রসায়নে নোবেল বিজয়ীরা হলেন ডেভিড বেকার, ডেমিস হ্যাসাবিস এবং জন এম. জাম্পার।

পুরস্কারটি দুই ভাগে প্রদান করা হয়েছে। প্রথম ভাগটি পেয়েছেন ডেভিড বেকার। তিনি প্রোটিনের কম্পিউটারভিত্তিক নকশার জন্য সম্মানিত হয়েছেন।

দ্বিতীয় ভাগটি যৌথভাবে পেয়েছেন ডেমিস হাসাবিস ও জন এম. জাম্পার। তারা প্রোটিনের জটিল গঠন পূর্বানুমানের জন্য একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল তৈরি করেছেন।

ডেভিড বেকার প্রোটিনের নতুন ধরনের কাঠামো তৈরি করতে সক্ষম হয়েছেন, যা দীর্ঘদিন ধরে অসম্ভব বলে বিবেচিত হত। এই আবিষ্কার জীববিজ্ঞান এবং চিকিৎসা ক্ষেত্রে বিপ্লব ঘটাতে পারে। অন্যদিকে, ডেমিস হাসাবিস এবং জন এম. জাম্পারের যৌথ গবেষবণায় প্রোটিনের জটিল ত্রিমাত্রিক গঠন পূর্বানুমানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

রসায়নে নোবেল পেলেন দুই মার্কিন ও এক ব্রিটিশ

সংবাদ প্রকাশের সময় : ০৬:৪৬:৫৬ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪