ঢাকা ০৬:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএসটিআইর নির্দেশ: বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহার প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা সহজ করতে নির্দেশ প্রধানমন্ত্রীর ‘চ্যাম্পিয়নশিপ রিং’, সংগ্রহ করতে পারবেন সমর্থকেরাও কোন বদঅভ্যাস ছাড়তে চান জয়া আহসান? জানালেন নিজেই ফ্যামিলি কার্ডে স্বচ্ছতা নিশ্চিতে নির্ভুল তথ্যভাণ্ডার গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে আবারও ভারী বৃষ্টির সতর্কতা, জলাবদ্ধতা ও বন্যার শঙ্কা অভিযোগের পাহাড়েও বহাল মাসহুরা, মানছেন না মন্ত্রণালয়ের নির্দেশ ইয়ামালের স্বপ্নের জীবনেতিহাস: অভিবাসী বস্তি থেকে বিশ্বজয়ের মঞ্চে রাজপথের রাজনীতি নাকি গণতান্ত্রিক প্রতিযোগিতা? বিশ্বের সবচেয়ে দামি ‘বাঁ পা’! মেসির বিমার অঙ্ক শুনলে চমকে যাবেন

মহাসপ্তমী আজ

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:২৮:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪ ১৬৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছে। বুধবার (৯ অক্টোবর) মহাষষ্ঠীতে মহিষাসুরমর্দিনী দেবী দুর্গাকে বরণ করে নেন ভক্তরা। বৃহস্পতিবার (১০ অক্টোবর) নবপত্রিকা প্রবেশ ও সপ্তমীবিহিত পূজা।

দুর্গাপূজা উপলক্ষে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে বৃহস্পতিবার (১০ অক্টোবর) সাধারণ ছুটি ঘোষণা করেছে। ফলে পূজার ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে আগামী রোববার (১৩ অক্টোবর) পর্যন্ত টানা চার দিন ছুটি।

বুধবার ষষ্ঠীতে সকালে বিল্ববৃক্ষ দেবীর আবাহন, সংকল্প ও ‘ত্রিনয়নী’ দুর্গাদেবীর নিদ্রা ভাঙিয়ে পূজায় দেবীকে বরণ করা হয়। পূজার্চনা আর দেবীর আরাধনা করেন তার ভক্তরা।

মহাসপ্তমীর বৃহস্পতিবার সকালে চক্ষুদানের মধ্য দিয়ে ‘প্রাণ প্রতিষ্ঠা’ হয় ত্রিনয়নী দেবীর প্রতিমায়। সপ্তমী তিথিতে সকাল ৭টা ৫৫ মিনিটের মধ্যে দেবীর নবপত্রিকা প্রবেশ, স্থাপন, সপ্তম্যাদি কল্পারম্ভ ও সপ্তমী বিহিত পূজা প্রশস্তা হয়। এরপর অঞ্জলি প্রদান করেন পূজার্থীরা।

রাতে দেবীর অর্ধরাত্র বিহিত পূজা প্রশস্তা। প্রকৃতির বিভিন্ন সৃষ্টির মধ্যে ১৬টি গাছের ফুল, ফল, পাতা দিয়ে সব অশুদ্ধকে শোধন করে দেবীকে পূজা করা হবে। এরপর কল্পনার মধ্য দিয়ে দেবীকে মনের আসনে বসানো হবে। শাস্ত্রমতে, মহাসপ্তমীর দিনে দেবালোক ছেড়ে ভক্তকুলের সন্নিকটে পৌঁছান দুর্গাদেবী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মহাসপ্তমী আজ

সংবাদ প্রকাশের সময় : ১২:২৮:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪