ঢাকা ০৬:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোপালগঞ্জ ও চুয়াডাঙ্গায় নতুন অতিরিক্ত পুলিশ সুপার বাড়ি ফেরার পথে ট্রলির ধাক্কায় প্রাণ গেল দলিল লেখকের ফাহিম সালেহের নামে ব্র্যাক ইউনিভার্সিটিতে স্কলারশিপ ও উদ্যোক্তা তহবিল নড়াইলের বেন্দারচরে বাড়িঘরে আগুন-যা ঘটেছিলো সেদিন হাসিনার ষড়যন্ত্রের সুযোগ নিচ্ছে দেশীয় সন্ত্রাসীরা: জহির উদ্দিন স্বপন মানবিক ও উন্নয়নমুখী বাংলাদেশ গড়তে চায় সরকার: জুবাইদা রহমান ২০৩১ বিশ্বকাপের অন্তত একটি সেমিফাইনাল বাংলাদেশে চায় বিসিবি জাতীয় ঐক্য চাইলে বিএনপিকে আগে ভুল শুধরে নিতে হবে: নাহিদ ইসলাম পোশাকশিল্পে অস্থিতিশীলতা: অন্য দেশে চলে গেছে পোশাকের অর্ডার তারেক রহমানের বক্তব্যে কোনো দেশের নাম ছিল না: পররাষ্ট্র মন্ত্রণালয়

ঢাকা বিভাগে দলের তৃণমূল নেতাকর্মীদের সভায় তারেক রহমান

বিএনপি জাতীয় সরকার ব্যবস্থায় দেশ পরিচালনা করতে চায়

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:০৯:৩৩ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪ ২৭১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের সমর্থন নিয়ে বিএনপি আগামীতে জাতীয় সরকার ব্যবস্থায় দেশ পরিচালনা ও দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট সংবিধানে সংযুক্ত দেখতে চায়।

বুধবার (৪ সেপ্টেম্বর ) সন্ধ্যায় ঢাকা বিভাগে দলের তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান ও বাবু গয়েশ্বর চন্দ্র রায়সহ অন্যান্য নেতারা।

এ সময় তারেক রহমান বলেন, আমাদের পূর্বসূরীরা রণাঙ্গনে যুদ্ধ করে একটা স্বাধীন দেশ আমাদের দিয়েছে। এ যুদ্ধ জয়ের মূল শক্তি ছিলো জাতীয় ঐক্য। দুঃখজনক হলেও সত্যি, স্বাধীনতার পর আমরা সেই ঐক্যের শক্তিকে আমরা কাজে লাগাতে পারিনি।

তিনি বলেন, এদেশের মানুষের জন্য গণতন্ত্র আর ভোটাধিকার পুনরুদ্ধারের সংগ্রামে যারা অংশগ্রহণ করেছে, তারা সবাই আগামীতে দেশ পরিচালনায় অংশগ্রহণ করবে। যাতে দেশ তাদের অবদানের সুফল থেকে বঞ্চিত না হয়।

পূর্বের সরকারের কাজের সমালোচনা করে তারেক রহমান বলেন, তথাকথিত উন্নয়নের নামে আমাদের প্রত্যেকের কাঁধে দেড় লক্ষ টাকার ঋণের বোঝা চাপিয়ে হাজার হাজার লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে। গড়েছে সম্পদের পাহাড়। গুম-খুন হামলা-মামলা নির্যাতনে দেশের মানুষের জীবনে নাভিশ্বাস তুলেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঢাকা বিভাগে দলের তৃণমূল নেতাকর্মীদের সভায় তারেক রহমান

বিএনপি জাতীয় সরকার ব্যবস্থায় দেশ পরিচালনা করতে চায়

সংবাদ প্রকাশের সময় : ০৯:০৯:৩৩ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪