সংবাদ শিরোনাম ::
বায়তুল মোকাররমের খতিব রুহুল আমিনকে অপসারণ
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৭:৩১:২৭ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪ ১৮৫ বার পড়া হয়েছে
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মো. রুহুল আমিনকে অপসারণ করা হয়েছে। রোববার (২২ সেপ্টেম্বর) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মো. রুহুল আমিনকে যথাযথ প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে খতিবের পদ থেকে অপসারণ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
আওয়ামী লীগ সরকার পতনের পর খতিব মো. রুহুল আমিন মসজিদে অনুপস্থিত ছিলেন। সবশেষ শুক্রবার (২০ সেপ্টেম্বর) জুমার নামাজে ফিরে আসেন তিনি। পরে নামাজ পড়ানোর চেষ্টা করলে বায়তুল মোকাররমে হট্টগোল ও সংঘর্ষের ঘটনা ঘটে।





















