ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ধর্মের ভিত্তিতে বৈষম্য নয়, সবার অধিকার সমান: স্বরাষ্ট্রমন্ত্রী মৃত্যুদণ্ডের আগে ঢাকাকে জানায়নি সৌদি আরব, জবাব চেয়ে চিঠি সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার সব ধর্মের মূল শিক্ষা: প্রধানমন্ত্রী সীমান্তের ১৩ পূজামণ্ডপে বিজিবির কড়া নিরাপত্তা, প্রস্তুত আরও দুই প্লাটুন রাস্তায় মাদকাসক্ত অবস্থায় ‘রাজকুমারী’, ৩ মাসের রিহ্যাব ও জরিমানা শিক্ষাকে বাণিজ্যে পরিণত করেছিল ফ্যাসিস্ট সরকার’: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলে ২ হাজার ৮০০ হিন্দুধর্মাবলম্বীকে প্রতিমন্ত্রীর উপহার ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৮১ যুব উন্নয়নে নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস, সরকারি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৭ হাসিনার সরকারের দেখানো পথেই হাঁটছে বর্তমান সরকার

পুকুরে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু

পাবনা প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:১৫:২৭ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪ ১৮১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাবনার সাঁথিয়া উপজেলার ধুলাউড়ি পূর্বপাড়া গ্রামে পুকুরে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১২ আগস্ট) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো-ধুলাউড়ি পূর্বপাড়া গ্রামের ইমরান হোসেনের ছেলে রোহান (৩) ও শাহীন আলীর ছেলে ইয়ামিন (৪)। তাদের দু’জনের বাবা মালয়েশিয়া প্রবাসী।

জানা গেছে, সোমবার সকালে রোহানের মা রত্না খাতুন বাড়ির পাশে ইছামতি নদীতে কাপড় কাঁচতে যান। এসময় তার সাথে রোহান এবং ইয়ামিন যায়। রত্নার অগোচরে দুই শিশু পাশেই একটি পুকুরে শাপলা ফুল তুলতে যায়। রোহানের মা কাপড় কাঁচা শেষে দেখতে পান রোহান ও ইয়ামিন নেই। তিনি বাড়ি এসে সবাইকে জানান রোহান আর ইয়ামিনকে পাওয়া যাচ্ছে না। খোঁজাখুজি একপর্যায়ে দেখতে পান বাড়ির পাশে পুকুরের পানিতে ইয়ামিন ভেসে আছে। তাদের উদ্ধার করে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ইউপি সদস্য ময়েন উদ্দিন বলেন, সোমবার (১২ আগস্ট) সকাল ১১টার দিকে দুই শিশু পরিবারের অগোচরে বাড়ির পাশে পুকুরে শাপলা ফুল তুলতে নেমে ডুবে মারা যায়।

সাঁথিয়া থানার ওসি আনোয়ার হোসেন এ বিষয়ে বলেন, পানিতে ডুবে দুই শিশু মারা যাওয়ার ঘটনাটি শুনেছি। তবে এ ঘটনায় কেউ অভিযোগ করেনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পুকুরে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু

সংবাদ প্রকাশের সময় : ০৮:১৫:২৭ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪