ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুক্তিযুদ্ধে শহিদদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নে কাজ চলছে: প্রধানমন্ত্রী তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো শিক্ষার্থীদের সড়ক অবরোধ প্রধানমন্ত্রীর নেতৃত্বে শিক্ষাব্যবস্থার পুনর্গঠন হবে: মাহদী আমিন মানব পাচার ও চোরাচালান দমনে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই গণহত্যায় জড়িত কাউকে ছাড় নয়: চিফ প্রসিকিউটর দেশকে আরও সবুজ করে গড়ে তুলতে সবার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান চার বছর পর বাংলাদেশ সফরে আসছে ভারতীয় দল জব্দ পাথর নিয়ে ইউএনও’র লুকোচুরি ব্রাজিলের চিনির চুক্তি ভেঙে লন্ডনে ধরা খেল এস আলম, দিতে হবে ২৫ কোটির ক্ষতিপূরণ শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই হবে: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

নদীতে বল তুলতে গিয়ে ভাই-বোনের মৃত্যু

মাসুদ রানা, পাবনা
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:৫৯:২১ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাবনার সাঁথিয়ায় নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা মামাতো-ফুপাতো ভাই-বোন ছিল। মৃতরা হলো-আয়শা খাতুন (৪) ও ইনামুল হক (৫)।

শনিবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার করমজা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড পুন্ডুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত আয়শা খাতুন পুন্ডুরিয়া গ্রামের হাফিজুল ইসলামের মেয়ে ও ইনামুল হক করমজা ইউনিয়নের আটিয়াপাড়া গ্রামের আজাদুল ইসলামের ছেলে।

করমজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হোসেন আলী বাগচি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

মৃত শিশুদের স্বজনরা জানান, বৃহস্পতিবার শিশু ইনামুল তার মা-বাবার সঙ্গে নানি মারা যাওয়ার খবরে দেখতে এসেছিল। তারপর আর বাড়ি যায়নি। শনিবার ছিল জিয়ারত অনুষ্ঠান। এতে পরিবারের লোকজন ব্যস্ত ছিল। মামাতো বোন আয়শার সঙ্গে ইনামুল বাড়ির পাশে ফুটবল খেলছিল। খেলার এক পর্যায়ে বল বাড়ির পাশের কাগেশ্বরী নদীতে পড়ে যায়। বল আনতে গিয়ে একপর্যায়ে দুজনই পানিতে ডুবে যায়। পরে পরিবারের লোকজন নদীতে পানি আনতে গেলে তাদের দুজনকে বলসহ দেখতে পায়।

তাদের উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ফাতেমা তুয জান্নাত বলেন, তাদের মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নদীতে বল তুলতে গিয়ে ভাই-বোনের মৃত্যু

সংবাদ প্রকাশের সময় : ০৪:৫৯:২১ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪