সংবাদ শিরোনাম ::
দ্বাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে আজ
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৯:২২:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০২৪ ১৮৪ বার পড়া হয়েছে
দ্বাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন বৃহস্পতিবার (২ মে) বিকেল ৫টায় শুরু হবে। সাংবিধানিক ক্ষমতাবলে গত ১৫ এপ্রিল রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এই অধিবেশন আহ্বান করেন।
আগামী জুনে দ্বাদশ সংসদের প্রথম বাজেট অধিবেশনের আগে অনুষ্ঠেয় এই অধিবেশন তেমন দীর্ঘ হবে না বলে জানা গেছে।
সংসদ ভবনে অধিবেশন শুরুর আগে সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠক হবে। এটা বর্তমান সংসদের কার্যউপদেষ্টা কমিটির প্রথম বৈঠক। বৈঠকে আসন্ন অধিবেশনের মেয়াদ নির্ধারণ ছাড়াও আলোচ্যসূচি ও কার্যবিবরণী নিয়ে আলোচনা হবে।
অধিবেশনের শুরুতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিমণ্ডলী মনোনয়ন দেবেন। এরপর শোকপ্রস্তাব উত্থাপিত হবে। ঝিনাইদহ-১ আসনের আওয়ামী লীগের এমপি আবদুল হাই মৃত্যুবরণ করায় নিয়ম অনুযায়ী তার ওপর আনা শোকপ্রস্তাবের ওপর আলোচনা হবে।























