ঢাকা ০৮:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুক্তিযুদ্ধে শহিদদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নে কাজ চলছে: প্রধানমন্ত্রী তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো শিক্ষার্থীদের সড়ক অবরোধ প্রধানমন্ত্রীর নেতৃত্বে শিক্ষাব্যবস্থার পুনর্গঠন হবে: মাহদী আমিন মানব পাচার ও চোরাচালান দমনে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই গণহত্যায় জড়িত কাউকে ছাড় নয়: চিফ প্রসিকিউটর দেশকে আরও সবুজ করে গড়ে তুলতে সবার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান চার বছর পর বাংলাদেশ সফরে আসছে ভারতীয় দল জব্দ পাথর নিয়ে ইউএনও’র লুকোচুরি ব্রাজিলের চিনির চুক্তি ভেঙে লন্ডনে ধরা খেল এস আলম, দিতে হবে ২৫ কোটির ক্ষতিপূরণ শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই হবে: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

ঢাকা উত্তরের সাবেক মেয়র আতিক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:৩৩:০২ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪ ১৮১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র আতিকুল ইসলামকে রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকা থেকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার (১৬ অক্টোবর) তাকে গ্রেপ্তার করা হয়।

গত ১৯ আগস্ট দেশের ১২টি সিটি করপোরেশনের মেয়রকে অপসারণ করে অন্তর্বর্তীকালীন সরকার। ফলে মেয়র পর হারান আতিকুল ইসলাম।

৫ আগস্ট আওয়ামী লীগ সকরার পতনের পরও অফিস করেন সাবেক মেয়র আতিকুর ইসালাম। তবে ১৮ আগস্ট রাতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) কার্যালয় থেকে সাবেক মেয়র আতিকুল ইসালামের পালানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

সিটি করপোরেশনের প্রধান কার্যালয়ের দুটি সিসি ক্যামেরার ভাইরাল হওয়া ফুটেজে দেখা যায়, ১৮ আগস্ট রাত ৮টা ২০ মিনিটে মেয়র আতিকুল ইসলাম ১০ থেকে ১৫ জন নিয়ে তার দপ্তরে প্রবেশ করেন। পরে রাত ৮টা ৫৪ মিনিটে সাবেক মেয়র তার দপ্তর থেকে বের হয়ে ভবনের ফায়ার এক্সিট গেট দিয়ে পালিয়ে যান। এ সময় তার দলবলের সাথে বেসরকারি টেলিভিশনের সাংবাদিক বিকাশ বিশ্বাসের হাতে একটি কালো ব্যাগ দেখা যায়।

২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপনির্বাচনে মেয়র হিসেবে নির্বাচিত হন আতিকুল ইসলাম। ২০২০ সালের ১ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে তিনি পুনরায় মেয়র নির্বাচিত হন। এর আগে ২০১৩-১৪ মেয়াদে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঢাকা উত্তরের সাবেক মেয়র আতিক গ্রেপ্তার

সংবাদ প্রকাশের সময় : ০৭:৩৩:০২ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪