ঢাকা ১২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রবাসীদের হয়রানি নিরসনে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা, শিগগিরই চালু যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি-দখলের অভিযোগ, বিচার দাবিতে মানববন্ধন সিলেটে হামের চাপ, শয্যা সংকটে এক বিছানায় একাধিক শিশু শিশুর ডিএনএ পরীক্ষা কি চাইলেই করা যায়? রয়েছে নির্দিষ্ট আইনি প্রক্রিয়া স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৩,২৬৬ টাকা রাতে মহাসড়কে সিএনজি চালায় কারা? পরিচয়হীন চালক, ঝুঁকিতে যাত্রী জেএফকে বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস অনিয়মের ভিডিও করায় সাংবাদিকের মোবাইল কেড়ে নিলেন পাসপোর্ট অফিসের কর্মচারী নাসিরনগরে সার ডিলার নিয়োগে স্বজনপ্রীতি, কাঠগড়ায় এমপি হান্নান ২৯ অক্টোবর এইচএসসি-সমমানের ফল, মন্ত্রণালয়ে প্রস্তাব

আদমদীঘিতে আ’লীগের ওয়ার্ড সভাপতি গ্রেপ্তার

আবু বকর সিদ্দিক বক্কর, আদমদীঘি (বগুড়া)
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:৪৮:২৩ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫ ৯৩ বার পড়া হয়েছে

Oplus_131072

বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বগুড়ার আদমদীঘির নশরৎপুর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের আ’লীগ সভাপতি ফারুক হোসেন কে নাশকতা মামলায় শনিবার রাতে তার নিজ এলাকা থেকে গ্রেপ্তার করেছে আদমদীঘি থানা পুলিশ।

 গ্রেপ্তারকৃত ফারুক হোসেন (৩১) উপজেলার নশরৎপুর ইউনিয়নের শাঁওইল বাজার এলাকার মোজাহার আলীর ছেলে এবং দুই নম্বর ওয়ার্ড আ’লীগের সভাপতি। আজ রবিবার দুপুরে আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়। 

থানা ও মামলা সূত্রে জানা গেছে, বিগত ২০২৪ সালের ৪ আগস্ট আদমদীঘি বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বিএনপি অফিসে ককটেল নিক্ষেপ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায়  ঘটনায় গত ২৫ আগস্ট আদমদীঘি থানায় বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করা হয়। এ মামলায় নাম উল্লেখ পূর্বক এবং অজ্ঞাত পরিচয়সহ প্রায় পাঁচ শতাধিক আ’লীগ নেতা-কর্মীদের আসামি করা হয়েছে। উল্লেখিত মামলায় ফারুক হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। 

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এস এম মোস্তাফিজুর রহমান বলেন, নাশকতা মামলায় গতরাতে ওয়ার্ড আ’লীগের সভাপতি ফারুককে গ্রেপ্তার করে আজ রবিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এ মামলায় অন্য আসামিদের গ্রেপ্তারের অভিযান চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আদমদীঘিতে আ’লীগের ওয়ার্ড সভাপতি গ্রেপ্তার

সংবাদ প্রকাশের সময় : ০৯:৪৮:২৩ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫