ঢাকা ১০:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অতিরিক্ত ডিআইজির বাসায় ডিজে পার্টি, অংশ নিতো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের ৬৭৮ কোটি টাকার স্বর্ণ-হীরার লেনদেন, জুলাই আন্দোলনের মামলায়ও আসামি দিলীপ মৌলভীবাজারে দুই রেস্টুরেন্টে ৫৭ হাজার টাকা জরিমানা বসুন্ধরা পূজামণ্ডপ পরিদর্শন করলেন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান দল নয়, দেশ বড়—তারেক রহমানের রাজনীতিতে নতুন বার্তা খাটে বৃদ্ধার গলাকাটা মরদেহ, জমির দলিল ও স্বর্ণালংকারের খোঁজ মিলছে না নতুন চাকরিতে যোগ দিয়ে বাড়ি ফেরা হলো না আনোয়ার হোসেনের যশোরে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত পূজা দেখতে যাওয়ার পথে প্রাণ গেল দুই ভাই-বোনের

রামেকে হেমাটোলজি ডে উদযাপিত

রাজশাহী ব্যুরো
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:১৯:০৪ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫ ৭৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বর্ণাঢ্য আয়োজনে রাজশাহী মেডিকেল কলেজে (রামেক) হেমাটোলজি ডে-২০২৫ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (৫ জুলাই ) রামেকের কায়সার রহমান চৌধুরী অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান এবং বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য অধ্যাপক ডা. মো. জাওয়াদুল হক। রামেকের রক্ত রোগ বিভাগের বিভাগীয় প্রধান ডা. এম. মুর্শেদ জামান মিঞায় সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন রামেকের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ খন্দকার মোঃ ফয়সাল আলম। সেমিনারে বক্তব্য রাখেন অধ্যাপক ডা: মোঃ আব্দুস সালাম, অধ্যাপক ডা: আজিজুল হক আজাদ, অধ্যাপক ডা: আমিন লুৎফুল কবির, ডাঃ মো. আদনান হাসান মাসুদ প্রমুখ।

পরে ল্যাবরটরি প্যাথলজি বিশেষজ্ঞ, নার্স এবং মেডিকেল ল্যাবরেটরী টেকনোলজিস্টদের নিয়ে পাশাপাশি তিনটি ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। রামেক হাসপাতালে কনফারেন্স রুমে নার্সিং স্টাফদের, পরমাণু চিকিৎসা কেন্দ্রের কনফারেন্স রুমে টেকনোলজিস্টদের জন্য এবং কায়সার রহমান চৌধুরী অডিটোরিয়ামে হেমাটোলজিস্ট ও ল্যাব ডক্টরদের জন্য ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। সবশেষে ইন্টার্ন চিকিৎসকদের জন্য একটি প্রেজেন্টেশন দিয়ে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করা হয়। প্রতিটি সেশনের পরে অংশগ্রহণকারীদের জন্য ওয়ার্কশপের বিষয়ের ওপর আকর্ষণীয় কুইজ কম্পিটিশনের আয়োজন ছিল।

রামেকের হেমাটোলজি বিভাগ, হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশ এবং রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে বক্তারা হেমোলাইটিক অ্যানিমিয়া রোগীর চিকিৎসা পদ্ধতি, রক্তক্ষরণ জনিত রোগের মূল্যায়ন এবং বোন ম্যারো প্রতিস্থাপনের উপর বিস্তারিত আলোচনা করেন। তারা হেমাটোলজি বিষয়ের ব্যাপ্তি ও অগ্রসরতা দেখে সন্তোষ ও বিস্ময় প্রকাশ করেন এবং বিষয়টির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রামেকে হেমাটোলজি ডে উদযাপিত

সংবাদ প্রকাশের সময় : ০৮:১৯:০৪ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫