ঢাকা ০৪:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের সাম্প্রতিক পরিস্থিতি বিদেশি কূটনীতিকদের জানাল সরকার শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রূপপুর গ্রিন সিটিতে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার  ৬ মামলার আসামি আবারও ইয়াবাসহ গ্রেপ্তার পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ২২ হাজার চায় শ্রমিকপক্ষ, মালিকদের প্রস্তাব ১৫,৮০০ জ্বালানি খাতে অদৃশ্য ছায়া: সরকার বদলালেও অটুট বিপু-এজাজ সিন্ডিকেট বিজয় দিবসে দেশে  ফিরতে চান শেখ হাসিনা দুই মিনিটের ব্যবধানে দুই দফা ভূমিকম্প, কেঁপে উঠল উত্তরবঙ্গসহ দেশের বিভিন্ন এলাকা ডিএনসিসি কাপের নতুন আসর, টাইটেল স্পন্সর বসুন্ধরা হাউজিং মালয়েশিয়ার প্রলোভনে সাগরে জিম্মি-বাণিজ্য

চলতি মাসেই কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১০:৪১:০৩ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫ ২৫২ বার পড়া হয়েছে

পুরনো ছবি

বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফাল্গুনের শুরুতেই বেড়েছে ভ্যাপসা গরম। সেই সাথে বাড়ছে তাপমাত্রার তেজ। এরমধ্যেই শুরু হয়েছে রমজানের রোজা। এ অবস্থায় চলতি মার্চে দেশে হানা দেবে তাপপ্রবাহ, বজ্র ও শিলাবৃষ্টিসহ কালবৈশাখী ঝড়।

রোববার (২ মার্চ) দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি মার্চে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে এ মাসে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় বা নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা নেই। তবে মার্চের শেষদিকে দেশের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপর দিয়ে ১ থেকে ২টি মৃদু ধরনের (৩৬-৩৮° সে.) অথবা মাঝারি ধরনের (৩৮-৪০° সে.) ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাসে আরও জানানো হয়েছে, এ মাসে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে। সেই সঙ্গে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে। এছাড়া চলতি মার্চে দেশে হালকা অথবা মাঝারি ধরনের ২ থেকে ৩ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ ১ দিন তীব্র কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চলতি মাসেই কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা

সংবাদ প্রকাশের সময় : ১০:৪১:০৩ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫