ঢাকা ০৪:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাতে ঘুম নেই, সকালে ক্লান্তি! ‘সার্কাডিয়ান ডিপ্রেশন’-এর লক্ষণ চিনবেন যেভাবে কৃত্রিম রুম ফ্রেশনার নয়, ঘর মাতুক ৬ সুগন্ধি ফুলের গাছে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবির আভাস, সমর্থন নেমে ৩৬ শতাংশে নাগরিক কবি শামসুর রাহমানের ৯৮তম জন্মদিন শরীরী দৃশ্যে আপত্তি রশ্মিকার গণমাধ্যম-সংশ্লিষ্ট আইন সংশোধনের উদ্যোগ চলছে: তথ্যমন্ত্রী পাসওয়ার্ড ছাড়াই সার্ভারে হামলার শঙ্কা, সতর্কতায় কয়েকটি সাইট স্থানীয় নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম সেচ পাম্প সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক: হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যসচিব

মায়ের কোল থেকে ছিটকে পড়ে অটোচাপায় শিশুর মৃত্যু

সুজন কুমার মন্ডল, জয়পুরহাট
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:৫৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫ ১৪৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জয়পুরহাটে রাস্তা পারাপারের সময় মায়ের কোল থেকে ছিটকে পড়ে ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় ইসরা নামের দু’বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় জয়পুরহাট -ধামইরহাট সড়কের খনজনপুর বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম সিদ্দিক।

নিহত ইসরা জয়পুরহাট পৌর শহরের খনজনপুর মহল্লার কাবিউর হোসেনের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নারী পুলিশ সদস্য নাজমা মরিয়ম তার মেয়ে ইসরাকে নিয়ে খনজনপুর বিদ্যুৎ অফিসের সামনে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগামী আলুবোঝাই ব্যাটারিচালিত অটোরিকশা ধাক্কা দিলে মায়ের কোল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয় শিশু ইসরা ও তার মা।

স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে দুইজনকে জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে ব্যাটারিচালিত অটোরিকশা চালক উজ্জ্বল হোসেনকে আটক করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মায়ের কোল থেকে ছিটকে পড়ে অটোচাপায় শিশুর মৃত্যু

সংবাদ প্রকাশের সময় : ০৪:৫৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫