সংবাদ শিরোনাম ::
গৌরনদীতে দুই কলেজ ছাত্রীকে অপহরণ, তিনজন গ্রেপ্তার
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
- সংবাদ প্রকাশের সময় : ০৮:২১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫ ১৩৪ বার পড়া হয়েছে
বরিশালের গৌরনদীতে দুই কলেজ ছাত্রীকে অপহরনের অভিযোগে দায়ের করা মামলায় থানা পুলিশ একই পরিবারের তিনজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছেন।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া বলেন, অপহৃতা দুইজনেই সরকারি গৌরনদী কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী। গ্রেপ্তারকৃতরা হলেন-শরীয়তপুরের নড়িয়া থানার মশুরা গ্রামের উদয় দাস, তার বাবা গোবিন্দ দাস ও মা বেবী দাস।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জুয়েল হাওলাদার বলেন, অপহৃতাদের উদ্ধারসহ মামলা প্রধান আসামি হৃদয় দাসকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


























