ঢাকা ১২:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

১০০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ সোয়াইব খন্দকার, নওগাঁ
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:১০:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫ ১৪০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নওগাঁয় পুলিশের বিশেষ অভিযানে ১০০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামী নওগাঁ সদর থানাধীন বক্তারপুর ইউনিয়নের পাহাড়পুর গ্রামের মৃত মেছের আলীর ছেলে মোঃ মোস্তফা সরদার (৩৮)।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টায় নওগাঁ জেলার সদর থানা কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার(পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার) গাজিউর রহমান বলেন, নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ সাফিউল সারোয়ার বি পিএম এর সরাসরি দিক নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে আসামী হরিরামপুর গ্রামে নেশাজাতীয় মাদকদ্রব্য বিক্রয়ের জন্য অবস্থান করছেন।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকাল আনুমানিক পৌরেন ৬টায় নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনর্চাজ মোঃ নূরে আলম সিদ্দিকী এর তত্ত্বাবধানে সদর থানার একটি চৌকস পুলিশ টীম এস আই নুর নয়ন সঙ্গীয় ফোর্স নিয়ে উপস্থিত হলে হরিরামপুর গ্রামস্থ মাজেদ, সাজেদুল এর বিবিসি ইটভাটার ভিতরে কাঁচা রাস্তার উপর আসামিরা দাঁড়িয়ে থাকে। পুলিশের উপস্থিতি টের পাইয়া ০২ (দুই) জন ব্যক্তি তাদের ব্যবহৃত মোটরসাইকেল রেখে পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ টিমের সহায়তায় উপরোক্ত ১ নং আসামি মোঃ মোস্তফা সরদারকে ঘটনাস্থলেই ধাওয়া-পাল্টা অবস্থায় আটক করে এবং অপর একজন আসামি পালিয়ে যায়।মোস্তফা সর্দার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী।আগেও তার একাধিক মামলা রয়েছে।

এ সময় আসামীর কাছে থাকা ভারতীয় পণ্য ১০০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে। যাহার প্রতিটি পাতায় ইংরেজিতে Tapentadol Tablets 100 mg লেখা আছে। যাহার পাতাসহ সর্বমোট ওজন ৪১৯ গ্রাম।যাহার মূল্য অনুমান তিন লাখ টাকা এবং আসামীর ব্যবহৃত একটি পালসার ১৫০ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়।

উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মামলার রুজু করা হয়েছে। অপর আসামি ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের জন্য এ অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

১০০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সংবাদ প্রকাশের সময় : ০৬:১০:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫