ঢাকা ০৪:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাতে ঘুম নেই, সকালে ক্লান্তি! ‘সার্কাডিয়ান ডিপ্রেশন’-এর লক্ষণ চিনবেন যেভাবে কৃত্রিম রুম ফ্রেশনার নয়, ঘর মাতুক ৬ সুগন্ধি ফুলের গাছে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবির আভাস, সমর্থন নেমে ৩৬ শতাংশে নাগরিক কবি শামসুর রাহমানের ৯৮তম জন্মদিন শরীরী দৃশ্যে আপত্তি রশ্মিকার গণমাধ্যম-সংশ্লিষ্ট আইন সংশোধনের উদ্যোগ চলছে: তথ্যমন্ত্রী পাসওয়ার্ড ছাড়াই সার্ভারে হামলার শঙ্কা, সতর্কতায় কয়েকটি সাইট স্থানীয় নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম সেচ পাম্প সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক: হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যসচিব

লোহাগড়ায় প্রবাসীর বাড়িতে ডাকাতি

নড়াইল প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:০০:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫ ১৩৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নড়াইলের লোহাগড়ার উপজেলার ইতনা ইউনিয়নের চর-সুচাইল গ্রামে জার্মান প্রবাসী রাজীব হোসেনের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। মঙ্গলবার (১৮ফেব্রুয়ারী) দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে ডাকাতরা অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ৪ লক্ষ টাকার স্বর্ণালংকার ডাকাতি করে নিয়ে গেছে।

ক্ষতিগ্রস্তদের অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার ইতনা ইউনিয়নের চর-সুচাইল গ্রামে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে অজ্ঞাত একদল ডাকাত জার্মান প্রবাসী রাজীব হোসেনের একতলা বাড়িতে হানা দেয়। ডাকাত দল বাড়ির সিড়ি ঘরের টিন কৌশলে খুলে ভেতরে প্রবেশ করে দেশীয় অস্ত্রের মুখে প্রবাসীর বৃদ্ধ পিতা তারেক হোসেন (৮০) কে চেতনানাশক স্প্রে প্রয়োগ করে অজ্ঞান করে এবং প্রবাসীর মা হাওয়া বেগম (৬৭) কে অস্ত্রের মুখে জিম্মি করে তার কাছ থেকে দেড় ভরি ওজনের একটা স্বর্ণের চেইন, দুই হাতে থাকা এক ভরি ওজনের স্বর্নের বালা, কানে থাকা ৫ আনা ওজনের স্বর্ণের দুল, নাকে থাকা একটি নাক ফুল ও নগদ কিছু টাকা ডাকাতি করে নিয়ে যায়।

পরে প্রবাসীর মা হাওয়া বেগমের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে ডাকাতরা পালিয়ে যায়। সকালে স্থানীয় লোকজন অচেতন অবস্থায় তারেক হোসেন কে উদ্ধার করে লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার জ্ঞান না ফেরায় বুধবার দুপুরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বুধবার বিকালে বলেন, এ বিষয়ে এখনও কোন লিখিত অভিযোগ পায়নি। তবে মৌখিক অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের আটকের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

লোহাগড়ায় প্রবাসীর বাড়িতে ডাকাতি

সংবাদ প্রকাশের সময় : ০৬:০০:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫