ঢাকা ০৭:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাতে ঘুম নেই, সকালে ক্লান্তি! ‘সার্কাডিয়ান ডিপ্রেশন’-এর লক্ষণ চিনবেন যেভাবে কৃত্রিম রুম ফ্রেশনার নয়, ঘর মাতুক ৬ সুগন্ধি ফুলের গাছে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবির আভাস, সমর্থন নেমে ৩৬ শতাংশে নাগরিক কবি শামসুর রাহমানের ৯৮তম জন্মদিন শরীরী দৃশ্যে আপত্তি রশ্মিকার গণমাধ্যম-সংশ্লিষ্ট আইন সংশোধনের উদ্যোগ চলছে: তথ্যমন্ত্রী পাসওয়ার্ড ছাড়াই সার্ভারে হামলার শঙ্কা, সতর্কতায় কয়েকটি সাইট স্থানীয় নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম সেচ পাম্প সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক: হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যসচিব

নানিয়ারচরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মন্টু চাকমার পরিবারের পাশে সেনাবাহিনী

আহমদ বিলাল খান
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:৫৩:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫ ১৬৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাঙামাটি নানিয়ারচর উপজেলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মন্টু চাকমার পরিবারের পাশে দাড়িয়েছে নানিয়ারচর সেনাবাহিনী। গতকাল আগুণ লেগে বসতঘরটি সম্পূর্ণ পুড়ে যায়। এতে তারা মানবিক বিপর্যয়ের মূখে পড়ে। এ অবস্থায় তাদের সাহার্য্যে এগিয়ে আসেন বাংলাদেশ সেনাবাহিনী।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে রাঙামাটির নানিয়ারচর উপজেলার বগাছড়ি কৈলাসপাড়া এলাকার বাসিন্দা মন্টু চাকমার হাতে ঢেউটিন তুলে দেন নানিয়ারচর জোন কোম্পানি উপ-অধিনায়ক ক্যাপ্টেন আশফাকুর রহমান।

এসময় সেনা জোন জেসিও সিনিয়র ওয়ারেন্ট অফিসার সার্জেন্ট মো. শহীদুল্লাহ, সার্জেন্ট শেখ মুরাদ হোসেইন, স্থানীয় ইউপি সদস্য আব্দুল মালেক, কাঠ ব্যবসায়ী সোহেল, উপজেলা নাগরিক পরিষদের সাধারণ সম্পাদক এমএ জলিলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এসময় নানিয়ারচর জোন উপ-অধিনায়ক ক্যাপ্টেন আশফাক বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মন্টু চাকমাকে আজ আমরা ঢেউটিন প্রদান করেছি। পরবর্তীতেj আরো সাহায্য সহযোগিতা করা হবে। শুধু মন্টু চাকমাই নয়, দুর্ঘটনায় অসহায় হয়ে পড়া পাহাড়ি বাঙ্গালি যে কোন সম্প্রদায়ের পরিবারের পাশে দাঁড়াবে নানিয়ারচর জোন।

জানতে চাইলে মন্টু চাকমা জানায়, আগুনে বসতঘর পুড়ে পুরোপুরি নিঃস্ব হয়ে পড়েছি। তবে গতকাল থেকে বাংলাদেশ সেনাবাহিনী, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা বিএনপির সভাপতি মোঃ নুরুজ্জামান, মালেক মেম্বার, সোহেল ও সমর চাকমাসহ সকলে যে সাহায্য সহযোগিতা করেছে তাতে আমি অনেক খুশি।

এদিন পোষাক ও নিত্যপ্রয়োজনীয় পন্য নিয়ে মন্টু চাকমার পাশে দাঁড়িয়েছেন নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ মোঃ নাজির আলম। এঘটনায় গুজব ছড়ানো ব্যক্তিদের কে চিহ্নিত করেছে স্থানীয়রা। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নানিয়ারচরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মন্টু চাকমার পরিবারের পাশে সেনাবাহিনী

সংবাদ প্রকাশের সময় : ০৭:৫৩:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫