লক্ষ্মীপুরে ৮১টি শিক্ষা-প্রতিষ্ঠানে ক্রীড়া-সামগ্রী বিতরণ
- সংবাদ প্রকাশের সময় : ১১:৩৯:৪৯ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫ ১০৫ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে ৮১টি শিক্ষা-প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী ও স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বিতরণ করা হয়েছে। রোববার (১০ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ‘এসো দেশ বদলাইয়া,পৃথিবী বদলাই এ স্লোগানকে কে সঙ্গে নিয়ে তারুণ্য উৎসব উদযাপন উপলক্ষে সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ ক্রীড়া-সামগ্রী ও স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যে রাখেন, জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।
সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যে রাখেন, পুলিশ সুপার মো. আক্তার হোসেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. জসিম উদ্দিন, সদর উপজেলার সহকারী ভূমি কমিশনার অভি দাস। অনুষ্ঠানের সঞ্চলনা করেন জেলা যুব উন্নয়নের কর্মকর্তা মো. সালাহ্ উদ্দিন। প্রথম ধাপে ৭০ টি বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী ও ১১টি বিদ্যালয়ে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বিতরণ করা হয় বিদ্যালয় গুলোর প্রধান শিক্ষকদের হাতে।

























