ঢাকা ০১:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন উপজেলা পেতে যাচ্ছে বাংলাদেশ, চূড়ান্ত পর্যায়ে মোকামতলা জয়পুরহাটে মিথ্যা মামলার অভিযোগ: জামায়াত নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন বেশি নুনে কিডনির ক্ষতি! দিনে কতটা খাওয়া নিরাপদ জানেন? আজ ফুলবাড়ীর আঁখিরা গণহত্যা দিবস: ১৯৭১-এর বর্বরতার নির্মম স্মৃতি নির্বাচন নিয়ে বিএনপির বিরুদ্ধে ‘প্রতারণার’ অভিযোগ জামায়াত আমিরের সবজিতে আগুন, তেলে সংকট—স্বস্তি শুধু মুরগির দামে কালবৈশাখীর আভাস: ঢাকাসহ ৬ বিভাগে ঝড়-বৃষ্টির পূর্বাভাস শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, হত্যায় জড়িত সন্দেহ দুই ভাইকে পিটিয়ে হত্যা স্বাধীন বাংলাদেশের প্রথম সরকারের শপথের স্মৃতি বদলে যাবে দক্ষিণাঞ্চলের যোগাযোগ চিত্র

সরিয়ে দেয়া হচ্ছে টিউলিপকে

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:৫০:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫ ১৫৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিককে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেয়ার কথা ভাবছেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। অতীতে টিউলিপের পাশে দাঁড়ালেও এবার তার ওপর আস্থা রাখতে পারছেন না স্টারমার।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়ে বলা হয়, টিউলিপকে তার পদ থেকে সরিয়ে ওই পদের জন্য ব্যক্তিদের শর্টলিস্টও তৈরি করা হয়েছে। সম্প্রতি টরি এমপিরাও টিউলিপের পদত্যাগ দাবি করেছেন।

ব্রিটেনের বিরোধী দল কনজারভেটিভ পার্টির এমপিরা টিউলিপের উদ্দেশে বলেছেন, ফ্ল্যাট উপহার পাওয়ার বিষয়ে গ্রহণযোগ্য ব্যাখ্যা দিতে না পারলে তিনি যেন ট্রেজারি মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, টিউলিপের বিরুদ্ধে ফ্ল্যাট নিয়ে ওঠা অভিযোগ এবং তার খালা শেখ হাসিনার মাধ্যমে বাংলাদেশের সঙ্গে তার সম্পর্কের বিষয়টি সামনে আসার পরই এই আলোচনা শুরু হয়।

তবে ব্রিটিশ প্রধানমন্ত্রী কার্যালয়ের একজন মুখপাত্র টিউলিপকে তার পদ থেকে সরিয়ে ওই পদে দায়িত্ব পালনের জন্য সম্ভাব্য ব্যক্তিদের সংক্ষিপ্ত তালিকা তৈরির বিষয়টিকে ‘সম্পূর্ণ অসত্য’ বলে দাবি করেছেন। এর আগে প্রধানমন্ত্রী স্টারমারও বলেছেন- তিনি টিউলিপ সিদ্দিকের উপর পূর্ণ আস্থা রেখেছেন।

সংবাদমাধ্যমটির সূত্র বলছে, প্রধানমন্ত্রী স্টারমারের ঘনিষ্ঠদের কেউ কেউ অনানুষ্ঠানিকভাবেই টিউলিপের উত্তরসূরি খোঁজা শুরু করছেন।

এদিকে, সোমবার টিউলিপ নিজেই ঘোষণা করেন, তিনি প্রধানমন্ত্রীর নৈতিকতা পর্যবেক্ষকের কাছে এই বিষয়ে স্বচ্ছতার জন্য নিজেকে উপস্থাপন করবেন। এর আগে, গত সপ্তাহান্তেই কিছু কর্মকর্তাকে তার সম্ভাব্য উত্তরসূরি নির্ধারণে কাজ করতে দেখা গেছে।

এই পরিস্থিতি সিদ্দিকের রাজনৈতিক ভবিষ্যৎ এবং লেবার পার্টিতে তার অভ্যন্তরীণ অবস্থান সম্পর্কে নতুন জল্পনা-কল্পনা তৈরি করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সরিয়ে দেয়া হচ্ছে টিউলিপকে

সংবাদ প্রকাশের সময় : ১২:৫০:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫