ঢাকা ০৮:১৬ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তেল নিয়ে উদ্বেগের কারণ নেই, ৯ মার্চ আসছে দুই জাহাজ ধানমন্ডি ৩২-এ ফুল দিতে যাওয়ার পথে চারজন গ্রেপ্তার মাটির নিচে ট্যাংকিতে ১০ হাজার লিটার ডিজেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য কমানো সম্ভব : প্রধানমন্ত্রী মীনা আইভিএফ ও প্রাইম ব্যাংকের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর ঘোষণা ছাড়াই জ্বালানি তেল বিক্রি বন্ধ, ব্যবসায়ীরা উধাও নোয়াখালীতে তেলের কৃত্রিম সংকট তৈরী, দুই ফিলিং স্টেশনকে জরিমানা নোয়াখালীতে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার খুলনায় ৫টি বিদেশি পিস্তল ও গুলিসহ নারী আটক সিমগাছে কালিম পাখির সংসার, দেখতে ভিড় পাখিপ্রেমীদের

আইনজীবী আলিফ হত্যা: পরিবারের পক্ষে মামলা দায়ের

চট্টগ্রাম ব্যুরো
  • সংবাদ প্রকাশের সময় : ১২:০৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ১৩৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) নগরীর কোতোয়ালী থানায় মামলা দায়ের করে তার পরিবার।

এদিকে, চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবি ঘিরে সংঘর্ষে পুলিশের ওপর হামলার ঘটনায় তিনটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) নগরের কোতোয়ালী থানায় এসব মামলা দায়ের করে পুলিশ।

এসব মামলায় ৭৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১ হাজার ৪০০ জনকে আসামি করা হয়েছে। মঙ্গলবারের সংঘর্ষের ঘটনায় ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরমধ্যে ২০ জন পুলিশের ওপর হামলার অভিযোগে। ৭ জনকে আইনজীবী সাইফুল হত্যাকাণ্ডে জড়িত বলে ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করেছে পুলিশ।

এর আগে মঙ্গলবার বিকেল ৩টার দিকে সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে বিক্ষোভরত তার অনুসারীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশের ১২ জন সদস্য আহত হন। ভাঙচুর করা হয় পুলিশ ও সেনাবাহিনীর ব্যবহৃত একটি গাড়ি। এ ছাড়া আরও অন্তত ২০টি গাড়ি ভাঙচুর করা হয়েছে।

পুলিশ বলছে, আদালত প্রাঙ্গণে হামলার ঘটনায় ৪৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৬০০ থেকে ৭০০ জন, রঙ্গম সিনেমা হলের সামনে সংঘর্ষের ঘটনায় ১৪ জনকে এজাহারনামীয় করে অজ্ঞাত ৩০০ থেকে ৪০০ জন এবং কোতোয়ালী মোড়ের ঘটনায় ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে।

বুধবার বিকেল পাঁচটার দিকে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের ফারেঙ্গা গ্রামে দুটি জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে। গ্রামের বাড়ির জানাজায় মানুষের ঢল নামে। সেখানে যোগ দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতা হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আইনজীবী আলিফ হত্যা: পরিবারের পক্ষে মামলা দায়ের

সংবাদ প্রকাশের সময় : ১২:০৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪