ঢাকা ১০:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে টায়ার জ্বালিয়ে আ’ লীগ নেতাকর্মীদের অবরোধ, বন্ধ যান চলাচল পাবনায় বালুবোঝাই ট্রাকের চাপায় অটোভ্যানচালকসহ নিহত ২ মিয়ানমার থেকে পাচার করে আনা ৭২ টন সুপারিসহ আটক ২৫ এবিজি স্পোর্টস সিটি থেকেই আগামী প্রজন্ম বিশ্বমঞ্চে উঠবে আওয়ামী লীগের লকডাউনে গোপালগঞ্জে থমথমে পরিস্থিতি, মহাসড়কে ব্যারিকেড সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী-শ্যালক আটক  ১৭ বছরে এক মাদরাসায় হাজার হাফেজ নয়টি অ্যামেচার বাউটে মাতল আইসিসিবি, অনুষ্ঠিত ‘জুলকান বিটডাউন ৩’ ২১ বছরের বর্ণিল অধ্যায়, মুশফিককে মনে রাখবে বাংলাদেশ-ক্রিকেট বিশ্ব মিরপুর-১০ নম্বরে চলন্ত বাসে আগুন, সম্পূর্ণ পুড়ে ছাই

ইসরায়েলি বিমান হামলায় বাংলাদেশি নিহত

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ১১:২৫:০৬ পূর্বাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪ ২৩৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছে। তার নাম-মোহাম্মদ নিজাম।

শনিবার (২ নভেম্বর) স্থানীয় সময় বিকালে বৈরুতের হাজমিয়ে এলাকায় ওই হামলার ঘটনা ঘটে। তার মরদেহ বর্তমানে স্থানীয় মাউন্ট লেবানন হাসপাতালের হিমঘরে রয়েছে।

বৈরুতের বাংলাদেশ দূতাবাস বিষয়টি নিশ্চিত করেছে। নিহত নিজামের (৩২) বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায় জেলায়। তিনি কসবা উপজেলার খারেরা এলাকার মোহাম্মদ আবদুল কুদ্দুস ও আনোয়ারা বেগমের ছেলে। ১২ বছর আগে জীবিকার সন্ধানে লেবাননে গিয়েছিলেন তিনি।

বাংলাদেশ দূতাবাস এক শোকবার্তায় জানায়, লেবানন প্রবাসী মোহাম্মদ নিজাম শনিবার বিকেলে বৈরুতের হাজমিয়ে এলাকায় কর্মস্থলে যাওয়ার পথে একটি কফি শফে অবস্থান নেয়। এ সময় বিমান হামলায় আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন।

এদিকে, নিজামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান। তিনি নিহতের আত্মার মাগফিরাত ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনাও জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ইসরায়েলি বিমান হামলায় বাংলাদেশি নিহত

সংবাদ প্রকাশের সময় : ১১:২৫:০৬ পূর্বাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪