ঢাকা ০৫:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিবির নেতার মৃত্যুর প্রতিবাদে উত্তাল রাজধানী ঈদের ছুটিতে দুই বনে গাছ উধাও, কাটা হলো শত শত বৃক্ষ সিলেটে ডিসি সারওয়ারের আলোচিত অধ্যায়: ‘পাথরকাণ্ডে’ শুরু, ‘ডেগকাণ্ডে’ শেষ স্মৃতিবিজড়িত ১২০০ বছরের পুরনো ‘মেজর ওক’ গাছের মৃত্যু সৌদিকে উড়িয়ে বিশ্বকাপে স্পেনের প্রথম জয়, ঝলক দেখালেন ইয়ামাল শিল্পগোষ্ঠীর কাছে চাঁদা দাবির অভিযোগ এমপি-পুত্র খায়রুলের বিরুদ্ধে খুলনায় ১৮ দিন ধরে খাবার খাচ্ছে না খানজাহান আলীর মাজারের কুমির চাঁদাবাজি ও অনিয়মের অভিযোগ: এমপি-পুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার কোনো প্রভুত্ব নয়, সমবন্ধুত্বের মধ্য দিয়েই বাংলাদেশ এগিয়ে যাবে: ভূমিমন্ত্রী মিনু সুন্দরবনে ফাঁদে আহত বাঘিনী সুস্থ, ফিরছে তার আবাসস্থলে

পাঁচ ঘণ্টা পর সায়েন্স ল্যাব ছাড়লেন শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:০৪:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪ ১৬০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে প্রায় ৫ ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলনরত ৭ কলেজের শিক্ষার্থীরা। বুধবার (৩০ অক্টোবর) আবারও অবরোধের ঘোষণা দিয়েছেন তারা।

মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেল সোয়া ৫টায় এই ঘোষণা দিয়ে সায়েন্স ল্যাব মোড় ছাড়েন শিক্ষার্থীরা।

আন্দোলনকারীদের মুখপাত্র আব্দুর রহমান বলেন, স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য ‘বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন’ গঠন করতে হবে। কমিশন না করা পর্যন্ত তাদের আন্দোলন চলবে। এর অংশ হিসেবে বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এখানে সড়ক অবরোধ করা হবে। আর এর মধ্যে সরকারের পক্ষ থেকে যোগাযোগ করা হলে সে বিষয়ে পরবর্তীতে জানানো হবে।

এর আগে ঢাবি অধিভুক্ত সাত কলেজের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে প্রায় ৫ ঘণ্টা সায়েন্স ল্যাব মোড় অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা।

এতে রাজধানীর সায়েন্স ল্যাব, নীলক্ষেতসহ মিরপুর সড়কে গাড়ি চলাচল বন্ধ যায়। রাজধানীজুড়েই দেখা দিয়েছে তীব্র যানজট।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পাঁচ ঘণ্টা পর সায়েন্স ল্যাব ছাড়লেন শিক্ষার্থীরা

সংবাদ প্রকাশের সময় : ০৭:০৪:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪