ঢাকা ১০:২১ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হান্ডিয়ালে পুকুর খননের সময় উদ্ধার ৪ ফুটের বিষ্ণু মূর্তি সংঘাত নয়, দেশ গঠনের রাজনীতি করতে হবে: নার্গিস বেগম তেল নিয়ে উদ্বেগের কারণ নেই, ৯ মার্চ আসছে দুই জাহাজ ধানমন্ডি ৩২-এ ফুল দিতে যাওয়ার পথে চারজন গ্রেপ্তার মাটির নিচে ট্যাংকিতে ১০ হাজার লিটার ডিজেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য কমানো সম্ভব : প্রধানমন্ত্রী মীনা আইভিএফ ও প্রাইম ব্যাংকের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর ঘোষণা ছাড়াই জ্বালানি তেল বিক্রি বন্ধ, ব্যবসায়ীরা উধাও নোয়াখালীতে তেলের কৃত্রিম সংকট তৈরী, দুই ফিলিং স্টেশনকে জরিমানা নোয়াখালীতে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার

বিওএর নতুন সভাপতি সেনাপ্রধান ওয়াকার

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:২১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪ ১৩৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শুক্রবার (২৫ অক্টোবর) বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিওএর সভাপতি নির্বাচিত হন তিনি।

সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) এস এম শফিউদ্দিন আহমেদ সরে যাওয়ার পর থেকেই বিওএর সভাপতি পদ খালি ছিল। সেই পদ পূরণের লক্ষ্যে জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলামকে নির্বাচন কমিশনার দায়িত্ব দেয়া হয়।

ওয়াকারের বিপরীতে কোনো মনোনয়নপত্র জমা না পড়ায় সেনাবাহিনীর প্রধানকে সভাপতি ঘোষণা করে বিজ্ঞপ্তিতে সই করেন কমিশনার আমিনুল।

নির্বাচনে ৭১ জন কাউন্সিলর খসড়া ভোটার ছিলেন। এর মধ্যে বেশ কয়েকজনকে জাতীয় ক্রীড়া পরিষদ আগেই অব্যাহতি দেওয়ায় পরে তালিকাটি দাঁড়ায় ৫২ জনের।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিওএর নতুন সভাপতি সেনাপ্রধান ওয়াকার

সংবাদ প্রকাশের সময় : ০৭:২১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪