ঢাকা ০৭:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পার্বত্য মন্ত্রণালয়ে দুর্নীতির খতিয়ান তলব, দুই আমলের অনিয়ম খুঁজছে সংসদীয় কমিটি ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্প, বদলাতে পারে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি পর্তুগালের জার্সিতে রোনাল্ডোর পাঁচ রেকর্ড, ভাঙা কি অসম্ভব? রাতে দাঁতে তীব্র ব্যথা? চিকিৎসকের কাছে যাওয়ার আগে যা করবেন একাদশে ভর্তি শিক্ষার্থীদের অনলাইন নিবন্ধন শুরু ১২ নভেম্বর ভুটানকে হারিয়ে সাফ মিশন শুরু বাংলাদেশের ৭ নভেম্বর ছুটি পেলেন পোশাক শ্রমিকরা সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবার পাবে ৫ লাখ টাকা, যেভাবে আবেদন করবেন শিশু-কিশোরদের মেধা-প্রতিভায় গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন, জামায়াতের সঙ্গে জোট ও বিস্তর অভিযোগ

বৈরী আবহাওয়া, ঢাকা থেকে ৬ রুটে নৌ চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:৩৪:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪ ১৯৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বৈরী আবহাওয়ার কারণে ঢাকা থেকে ছয়টি রুটে নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিআইডব্লিউটিএ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যাত্রীদের জানমালের নিরাপত্তার কথা বিবেচনায় এই নির্দেশনা দেয়া হয়েছে। উপকূলীয় অঞ্চলের নদীতে প্রচুর রোলিং থাকায় ঢাকা থেকে হাতিয়া, ঢাকা থেকে বেতুয়া, ঢাকা থেকে খেপুপাড়া, ঢাকা থেকে চরমোন্তাজ, ঢাকা থেকে রাঙ্গাবালী এবং ঢাকা থেকে মনপুরাগামী উপকূলীয় অঞ্চলের নৌপথে চলাচল পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে।

এদিকে, বৈরী আবহাওয়া কারণে দেশের সমুদ্র বন্দরসমূহে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান বলেন, আগামীকালের (শুক্রবার) মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে। ফলে আগামী দু’তিন দিন বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বৈরী আবহাওয়া, ঢাকা থেকে ৬ রুটে নৌ চলাচল বন্ধ

সংবাদ প্রকাশের সময় : ০৪:৩৪:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪