ঢাকা ০৮:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পার্বত্য মন্ত্রণালয়ে দুর্নীতির খতিয়ান তলব, দুই আমলের অনিয়ম খুঁজছে সংসদীয় কমিটি ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্প, বদলাতে পারে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি পর্তুগালের জার্সিতে রোনাল্ডোর পাঁচ রেকর্ড, ভাঙা কি অসম্ভব? রাতে দাঁতে তীব্র ব্যথা? চিকিৎসকের কাছে যাওয়ার আগে যা করবেন একাদশে ভর্তি শিক্ষার্থীদের অনলাইন নিবন্ধন শুরু ১২ নভেম্বর ভুটানকে হারিয়ে সাফ মিশন শুরু বাংলাদেশের ৭ নভেম্বর ছুটি পেলেন পোশাক শ্রমিকরা সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবার পাবে ৫ লাখ টাকা, যেভাবে আবেদন করবেন শিশু-কিশোরদের মেধা-প্রতিভায় গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন, জামায়াতের সঙ্গে জোট ও বিস্তর অভিযোগ

ভারতে গেলো ২৭৬ টন ইলিশ

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১০:৩১:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪ ২৯৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ৫ চালানে ভারতে গেলো ২৭৬ টন ইলিশ। প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য ১০ ডলার। যা বাংলাদেশি ১ হাজার ১৮০ টাকা দরে।

পাঁচ চালানের মধ্যে বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ৫৪ টন, শনিবার (২৮ সেপ্টেম্বর) ৪৫ টন, রবিবার (২৯ সেপ্টেম্বর) ১৯ টন, সোমবার (৩০ সেপ্টেম্বর) ৮৯ টন এবং মঙ্গলবার (১ অক্টোবর) ৬৯ টন ইলিশ ভারতে রপ্তানি হয়েছে।

এদিকে, আগামী ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ইলিশ আহরণ, পরিবহন, বিপণন ও মজুদ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

রপ্তানি প্রসঙ্গে বেনাপোল স্থলবন্দরের মৎস্য মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ কেন্দ্রের পরিদর্শক আসওয়াদুল আলম জানান, ইলিশ রপ্তানির পরিপত্রটি কয়েক বছর আগের। তখনকার বাজারদরের সাথে মিল রেখে প্রতি কেজি ইলিশ ১০ ডলার রপ্তানি মূল্য নির্ধারণ করা হয়েছে। এখনো সেই পরিপত্র অনুযায়ীই ইলিশ রপ্তানি হচ্ছে। তবে দেশীয় বাজারদরের সঙ্গে মিল রেখে ইলিশের দাম সমন্বয় হতে পারে।

বেনাপোল স্থলবন্দরের ডেপুটি ডিরেক্টর রাশেদুল সজিব নাজির জানান, আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গত ২৬ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর সন্ধ্যা পর্যন্ত পাচঁ চালানে ৯১টি ট্রাকে ২৭৬ মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানি হয়েছে। তবে রপ্তানিকারকদের আগামী ১২ অক্টোবরের মধ্যে ভারতে ইলিশ রপ্তানি শেষ করতে হবে বলে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভারতে গেলো ২৭৬ টন ইলিশ

সংবাদ প্রকাশের সময় : ১০:৩১:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪