আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার পদে রদবদল
- সংবাদ প্রকাশের সময় : ১১:৫৮:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪ ১৩৭ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার পদে রদবদল করা হয়েছে। রেজিস্ট্রার পদে নিয়োহ দেয়া হয়েছে ফেনীর জেলা ও দায়রা জজ আবু সালেহ মোহাম্মদ রুহুল ইমরানকে।
এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারএম এল বি মেছবাহ উদ্দিন আহমেদকে ময়মনসিংহের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক পদে বদলি করা হয়েছে।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে আইন, বিচার ও সংসদ বিষয় মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ। প্রজ্ঞাপনে ১৪ জন জেলা জজ পদমর্যাদার বিচারককে বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের সদস্যদের বর্তমান কর্মস্থল থেকে বদলি করে পুনরাদেশ না দেয়া পর্যন্ত তাদের নামের পাশে বর্ণিত পদে ও কর্মস্থলে নিয়োগ বা বদলি করা হলো।
এসব জেলা জজদের পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তাদের দায়িত্বভার অর্পণ করে ৩০ সেপ্টেম্বরের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদানের জন্য বলা হয়েছে।





















