ঢাকা ১০:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পার্বত্য মন্ত্রণালয়ে দুর্নীতির খতিয়ান তলব, দুই আমলের অনিয়ম খুঁজছে সংসদীয় কমিটি ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্প, বদলাতে পারে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি পর্তুগালের জার্সিতে রোনাল্ডোর পাঁচ রেকর্ড, ভাঙা কি অসম্ভব? রাতে দাঁতে তীব্র ব্যথা? চিকিৎসকের কাছে যাওয়ার আগে যা করবেন একাদশে ভর্তি শিক্ষার্থীদের অনলাইন নিবন্ধন শুরু ১২ নভেম্বর ভুটানকে হারিয়ে সাফ মিশন শুরু বাংলাদেশের ৭ নভেম্বর ছুটি পেলেন পোশাক শ্রমিকরা সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবার পাবে ৫ লাখ টাকা, যেভাবে আবেদন করবেন শিশু-কিশোরদের মেধা-প্রতিভায় গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন, জামায়াতের সঙ্গে জোট ও বিস্তর অভিযোগ

সাধারণ আনসার সদস্যদের কাজে যোগ দেওয়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:৪০:৫৭ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪ ৩২১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনতিবিলম্বে সাধারণ আনসার সদস্যদের কর্মস্থলে যোগদানের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রোববার (১ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিঞ্জপ্তিতে বলা হয়েছে, সাধারণ আনসার সদস্যদের দাবি-দাওয়ার বিষয়ে আন্দোলনকারীদের সমন্বয়ে উচ্চ পর্যায়ের কমিটির মাধ্যমে যৌক্তিক ও গ্রহণযোগ্য সমাধানের প্রক্রিয়া শুরু হয়েছে।

উল্লেখ্য, চাকরি স্থায়ীর দাবিতে আগস্টে আন্দোলন শুরু করে সাধারণ আনসার সদস্যরা। গত ২২ আগস্ট ৩ দিনের কর্মবিরতি ঘোষণা করে তারা। এছাড়া, হযরত শাহজালাল বিমানবন্দর, চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর ও বিভিন্ন হাসপাতালে দায়িত্বরত আনসার সদস্যরাও কর্মবিরতি পালন করে।

এর একপর্যায়ে ২৫ আগস্ট দিনভর সচিবালয় ঘেরাও করে রাখে আনসার সদস্যরা। তারপর রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সাথে তাদের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে শিক্ষার্থীসহ শতাধিক আহত হয়। এরপর আনসার সদস্যদের নামে রাজধানীর বিভিন্ন থানায় মামলা হয়।

এর পরদিন ২৬ আগস্ট রাজধানীর সচিবালয়ের সামনে বেআইনি সমাবেশ ও রাষ্ট্রীয় কাজে বাধার অভিযোগে গ্রেফতার ৩৭৫ আনসার সদস্যকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে (সিএমএম কোর্ট) হাজির করা হয়। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সাধারণ আনসার সদস্যদের কাজে যোগ দেওয়ার নির্দেশ

সংবাদ প্রকাশের সময় : ০৫:৪০:৫৭ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪