ঢাকা ১০:২৮ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হান্ডিয়ালে পুকুর খননের সময় উদ্ধার ৪ ফুটের বিষ্ণু মূর্তি সংঘাত নয়, দেশ গঠনের রাজনীতি করতে হবে: নার্গিস বেগম তেল নিয়ে উদ্বেগের কারণ নেই, ৯ মার্চ আসছে দুই জাহাজ ধানমন্ডি ৩২-এ ফুল দিতে যাওয়ার পথে চারজন গ্রেপ্তার মাটির নিচে ট্যাংকিতে ১০ হাজার লিটার ডিজেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য কমানো সম্ভব : প্রধানমন্ত্রী মীনা আইভিএফ ও প্রাইম ব্যাংকের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর ঘোষণা ছাড়াই জ্বালানি তেল বিক্রি বন্ধ, ব্যবসায়ীরা উধাও নোয়াখালীতে তেলের কৃত্রিম সংকট তৈরী, দুই ফিলিং স্টেশনকে জরিমানা নোয়াখালীতে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার

আনসার বাহিনীতে বড় রদবদল

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১১:৪৪:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪ ২৭৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উচ্চ পর্যায়ে রদবদল করা হয়েছে। বাহিনীটির উপ-মহাপরিচালক পদমর্যাদার নয়জন এবং পরিচালক পদমর্যাদার দশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

রোববার (২৫ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ আনসার শাখা-১ এর উপসচিব ফৌজিয়া খানের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

তাতে বলা হয়, আনসার একাডেমির ডেপুটি কমান্ডার নুরুল হাসান ফরিদীকে খুলনা রেঞ্জে, খুলনা রেঞ্জের ডিডিজি শাহ আহমদ ফজলে রাব্বীকে রাজশাহী রেঞ্জে, চট্টগ্রাম রেঞ্জের ডিডিজি সাইফুল্লাহ রাসেলকে সদর দফতরের (অপারেশন), সিলেটের ডিডিজি মোহাম্মদ আবদুল আউয়ালকে ময়মনসিংহ ও রাজশাহী রেঞ্জের ডিডিজি কামরুন নাহারকে আনসার একাডেমির ডেপুটি কমান্ডার করা হয়েছে।

এছাড়া, ময়মনসিংহ রেঞ্জের ডিডিজি সাইফুর রহমানকে চট্টগ্রাম রেঞ্জে, সদর দফতরের ডিডিজি অপারেশন ফখরুল আলমকে বরিশাল রেঞ্জে,বরিশাল রেঞ্জের ডিডিজি আশরাফুল আলমকে ঢাকা রেঞ্জে এবং ঢাকা রেঞ্জের ডিডিজি জিয়াউল হাসানকে সিলেট রেঞ্জ বদলি করা হয়েছে।

সদর দফতরের পরিচালক, ভিডিপি (প্রশিক্ষণ) মোহাম্মদ আমিন উদ্দিনকে খাগড়াছড়ি দিঘীনালা জামতলা ১৭ আনসার ব্যাটালিয়নে,রাঙ্গামাটি কাপ্তাই শিলছড়ির পরিচালক মোহাম্মদ সাইফুজ্জামানকে সদর দফতরের পরিচালক (অঙ্গীভূতকরণ), সদর দফতরের পরিচালক (অপারেশনস) সৈয়দ ইফতেহার আলীকে রাঙ্গামাটি কাপ্তাই শিলছড়ির ৩৫ আনসার ব্যাটালিয়নে, সদর দফতরের পরিচালক (অঙ্গীভূতকরণ) মো. আহসান উল্লাহকে ঠাকুরগাঁও ৩৯ আনসার ব্যাটালিয়নে, বান্দরবান লামা চম্পাতলীর পরিচালক মুহাম্মদ নূরে আলম সিদ্দিকীকে সদর দফতরের পরিচালক (অপারেশনস), সদর দফতরের পরিচালক (প্রকল্প-প্রশিক্ষণ) তাসকিন আরাকে গাজীপুরের সফিপুর আনসার ও ভিডিপি একাডেমিতে, সদর দফতরের পরিচালক (প্রশাসন) জাহানারা আক্তারকে গাজীপুরের সফিপুর আনসার ও ভিডিপির পরিচালক, গাজীপুরের সফিপুর আনসার ও ভিডিপির পরিচালক সারোয়ার জাহান চৌধুরীকে বরিশাল রেঞ্জের পরিচালক, খাগড়াছড়ি দিঘীনালা জামতলার পরিচালক ফাতেমা-তুজ-জোহরাকে সদর দফতরের পরিচালক (ভিডিপি-প্রশিক্ষণ) এবং রাঙ্গামাটি ঘাগড়ার পরিচালক মুন মুন সুলতানাকে সদর দফতরের পরিচালক (প্রশাসন) হিসেবে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আনসার বাহিনীতে বড় রদবদল

সংবাদ প্রকাশের সময় : ১১:৪৪:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪