ঢাকা ০৯:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দাবদাহে শরীর ঠান্ডা রাখতে কী খাবেন, কী এড়িয়ে চলবেন? এইচপিভি টিকা: পুরুষদেরও সুরক্ষায় জরুরি—কোন কোন ক্যানসার ঠেকায়? হৃদ্‌রোগের আগে শরীরে কী ঘটে? ‘এন্ডোথেলিয়াল ডিসফাংশন’ ও ঝুঁকির কারণগুলো ‘কৃত্রিম বন্যা’য় সড়কেই হাঁটু পানি, ঘণ্টাখানেকের বৃষ্টিতে ডুবলো চট্টগ্রাম পানির নিচে পাকা ধান, হাওরপাড়ে কৃষকদের হাহাকার টাঙ্গাইলে ছাত্রদলের উদ্যোগে খাবার পানি বিতরণ নিউমার্কেটে গুলিবর্ষণে নিহত এক ব্যক্তি—সন্ত্রাসী দ্বন্দ্বের সন্দেহে তদন্তে পুলিশ পরীক্ষাকক্ষে পানি, বেঞ্চে উঠে পরীক্ষা দিল শিক্ষার্থীরা মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বক্তব্যে ১০ মিনিট অচল সংসদ মে মাসে কেমন থাকবে আবহাওয়া? ঝড়-বৃষ্টি থাকলেও বাড়তে পারে তাপমাত্রা

পানিতে ডুবছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, দীর্ঘ যানজট

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:৩৪:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪ ২১০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম হাঁটুপানিতে তলিয়ে গেছে। এর ফলে এই মহাসড়কটিতে যানচলাচল ব্যাহত হচ্ছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) ভোর থেকে এই অবস্থার সৃষ্টি হয়েছে।

জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার নবগ্রাম রাস্তার মাথা থেকে চৌদ্দগ্রাম বাজার পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়ক পানিতে ডুবে গেছে। সড়ক পানিতে ডুবে যাওয়ায় যানবাহন চলছে ধীরগতিতে। এতে করে ৫ কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হয়েছে।

এক পরিবহন চালক জানান, সড়কে হাঁটুপানিতে গাড়ি চালাতে অনেক কষ্ট হচ্ছে। পানিতে ডুবে যাওয়ায় গাড়িতেও চলছে ধীরগতিতে। ফলে যানজট লেগেছে।

মিয়া বাজার হাইওয়ে থানার ওসি এস এম লোকমান হোসাইন বলেন, মহাসড়ক পানিতে ডুবে যাওয়ায় যান চলাচলে ধীরগতি সৃষ্টি হয়েছে। তবে হাইওয়ে পুলিশ যানজট নিরসনে কাজ করছে।

এদিকে, অব্যাহত বৃষ্টি ও উজানের ঢলের পানিতে ক্রমেই ফুঁসে উঠেছে কুমিল্লার গোমতী নদী। এরমধ্যে প্রায় ৪ হাজার হেক্টর এলাকার ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) সকাল ৭টা পর্যন্ত পানি বিপৎসীমার ৭০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

ডাকাতিয়া ও কাঁকড়ী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় কুমিল্লার চৌদ্দগ্রাম, নাঙ্গলকোট উপজেলাসহ অধিকাংশ এলাকার ফসলি জমিসহ বসতবাড়ি, পশুপাখির খামার ভেসে গেছে। পানিবন্দী হয়ে পড়েছে হাজার হাজার মানুষ।

দেশের ১০ জেলায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এরমধ্যে খাগড়াছড়ির দীঘিনালা, নোয়াখালীর ৮ উপজেলা, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কসবা, রাঙামাটির সাজেক, কুমিল্লা, ফেনী, মৌলভীবাজারের দুটি উপজেলা, চট্টগ্রামের মিরসরাই, চাঁদপুর, সিলেট ও হবিগঞ্জে বয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পানিতে ডুবছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, দীর্ঘ যানজট

সংবাদ প্রকাশের সময় : ১২:৩৪:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪