ঢাকা ০২:৩০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জ্বালানি সংকট ও উচ্চ সুদে স্থবির শিল্প, বিনিয়োগে ভয়াবহ ধস গোপালগঞ্জে ট্রেন-থানা চালুতে অনিশ্চয়তা, বন্ধ সরকারি বরাদ্দও চরাঞ্চলে কৃষকের ‘টাকার গাছ’, বেগুনের বাম্পার ফলনের আশা ফল প্রকাশের দিনই নতুন বই, অপেক্ষায় শিক্ষার্থীরা মজুরি ঘোষণার পরও থামেনি অসন্তোষ, গাজীপুরে দুই মহাসড়ক অবরোধ ছয় মাসে বায়োমেট্রিক না দিলে এনআইডির আবেদন বাতিল ভোরের ঢাকায় শীতের আমেজ, তাপমাত্রা নামল ১৯.৫ ডিগ্রিতে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ পাবনায় ট্রেনের নিচে ঝাপ দিয়ে দশম শ্রেণির ছাত্রের আত্মহত্যা সোনালি ছাদ, সুইমিং পুল ঘেরা ‘দেবতা’রা! পুতিনের ‘গোপন প্রাসাদ’ ঘিরে রহস্য

হঠাৎ বন্যায় ডুবলো ৮ জেলা, আরও বিস্তৃত হতে পারে

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১১:১২:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪ ১৯৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কয়েক দিনের ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভয়াবহ বন্যার কবলে পড়েছে দেশের ৮ জেলা। নতুন নতুন আরও জেলা ও অঞ্চলে বন্যা বিস্তৃত হতে পারে। এমনটাই জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

এদিকে, দেশের ১১ অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। বৃহস্পতিবার (২২ আগস্ট) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য দেয়া পূর্বাভাসে এই তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়ার পূর্বাবাসে বলা হয়, মাদারিপুর, ঢাকা, খুলনা, বরিশাল, নোয়াখালী, কুমিল্লা, পটুয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

bangla times 22

বুধবার (২১ আগস্ট ) মন্ত্রণালয়ে চলমান বন্যা পরিস্থিতি নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত সচিব কে এম আলী রেজা এ তথ্য জানান।

তিনি জানান, বন্যাদুর্গত এলাকায় ত্রাণ কাজের জন্য নগদ ১ কোটি ৮৭ লাখ টাকা ১৫ হাজার ৯০০ টন চাল ও ১৫ হাজার প্যাকেট শুকনা খাবার বরাদ্দ দেয়া হয়েছে। এছাড়া সেনাবাহিনী ও নৌবাহিনী টিম ফেনীতে উদ্ধার কার্যক্রম শুরু করেছে।

তিনি বলেন, মৌলভীবাজার, হবিগঞ্জ, ফেনী, সুনামগঞ্জ, চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা ও খাগড়াছড়ি জেলা বন্যা কবলিত হয়েছে।

এদিকে, ভয়াবহ বন্যায় পানিবন্দি মানুষের পাশে দাঁড়াতে হটলাইন নম্বর চালু করেছে ফায়ার সার্ভিস। বিজ্ঞপ্তিতে ফায়ার সার্ভিস জানায়, বন্যাকবলিত এলাকার উদ্ধারকাজ বিষয়ে যেকোনো সেবা গ্রহণের জন্য ফায়ার সার্ভিসের হটলাইন নম্বর ‘১০২’ তে কল করলে কর্মীরা দ্রুত সেখানে পৌঁছে যাবে।

bangla time 2

এছাড়া, কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষের নিয়মিত ফোন নম্বর ০২২২৩৩৫৫৫৫৫, মনিটরিং সেলে সার্বক্ষণিক যোগাযোগের নম্বর ০১৭১৩-০৩৮১৮১। এছাড়া জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ এ কল করেও ফায়ার সার্ভিসের সেবা নেয়া যাবে।

বন্যাকবলিত এলাকার মানুষের জন্য ফ্রি টকটাইম এবং ইন্টারনেট সুবিধার কথা ঘোষণা দিয়েছে দেশের মোবাইল অপারেটররা। এদিকে, বন্যাকবলিত এলাকায় ইন্টারনেট সেবা ফ্রি করে দেয়ার জন্য কাজ করছেন তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম।

বুধবার (২১ আগস্ট) রাতে গ্রামীণফোন, বাংলালিংক, রবি এবং এয়ারটেল এর পক্ষ থেকে ফ্রি মিনিট-ইন্টারনেট দেয়ার ঘোষণা দেয়া হয়েছে।

গ্রামীণফোন জানিয়েছে, বন্যাকবলিত মানুষের পাশে আমরা সবাই আছি । ফেনী, কুমিল্লা, নোয়াখালী, মৌলভীবাজার, খাগড়াছড়ি, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার বন্যাকবলিত এলাকায় সবার যোগাযোগ রক্ষায় ১০ মিনিট ও ৫০০ এমবি ফ্রি দেয়া হয়েছে। মেয়াদ দেয়া হয়েছে তিনদিন। এটি পাওয়ার জন্য গ্রামীণফোন গ্রাহকদের ডায়াল করতে হবে ১২১৫০৫০#।

বাংলালিংক এই সু্বিধা দিয়েছে ফেনী, নোয়াখালী ও কুমিল্লার মানুষদের জন্য। অফারটি বন্যাকবলিত এলাকার নির্দিষ্ট গ্রাহকদের জন্য প্রযোজ্য। এসব বাংলালিংক গ্রাহকরা তিদিন মেয়াদে ১০ মিনিট ও ৫০০ এমবি পাবেন। সেজন্য বাংলালিংক গ্রাহকদের ডায়াল করতে হবে ১২১৯০০*৩#।

রবি বন্যায় দুর্গতদের পাশে থাকার ঘোষণা দিয়েছে। তারাও তিনদিন মেয়াদে ফ্রি দিয়েছে ২০ মিনিট ও ২৫০ এমবি ইন্টারনেট। এই অফারটি একবারই উপভোগ করা যাবে। সেজন্য রবি গ্রাহকদের ডায়াল করতে হবে ২১২১#।

বন্যায় কবলিতদের পাশে থাকার ঘোষণা দিয়েছে রবি আজিয়াটা লিমিটেডের ব্র্যান্ড এয়ারটেল। তারাও তিনদিন মেয়াদে বিনামূল্যে ২০ মিনিট ও ২৫০ এমবি ইন্টারনেট সুবিধা দেয়ার ঘোষণা দিয়েছে। তবে এই অফারটি গ্রাহকরা নিতে পারবেন একবারই। সেজন্য ডায়াল করতে হবে ২১২১#।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হঠাৎ বন্যায় ডুবলো ৮ জেলা, আরও বিস্তৃত হতে পারে

সংবাদ প্রকাশের সময় : ১১:১২:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪