ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লক্ষ্মীপুরে বাড়িঘরে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, বিচার দাবিতে মানববন্ধন ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনায় সার্ভিস চার্জ কার্ড চালু ৬৭ পুলিশ কর্মকর্তার পদোন্নতি, ১২ দেশে কর্মী পাঠাতে কড়াকড়ি ‘নতুন কুঁড়ি স্পোর্টসের’ দ্বিতীয় আসর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আরিফ হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী কারাগারে সোনামসজিদ স্থলবন্দরে তৃতীয় দিনের কর্মবিরতি, আটকা ৫০০ ট্রাক ডেঙ্গু: সেপ্টেম্বর-অক্টোবরে ৩২২ জনের প্রাণহানি জামালপুরে তামাক চাষ পরিহার করে বিকল্প ফসল চাষে উদ্বুদ্ধ করতে কর্মশালা গ্রাম পুলিশ তৃণমূল পর্যায়ের সরকার: জহির উদ্দিন স্বপন দুই ঈদে টানা ছুটি, ২০২৭ সালের সরকারি ছুটির প্রজ্ঞাপন জারি

চাঁপাইনবাবগঞ্জে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে শিক্ষার্থীরা

ফেরদৌস সিহানুক (শান্ত), চাঁপাইনবাবগঞ্জ
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:১১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪ ২৫৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁপাইনবাবগঞ্জ শহরে কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে ট্রাফিক কার্যক্রম পরিচালনা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে শহরের বিশ্বরোড মোড়, শান্তি মোড়, ফায়ার সার্ভিস মোড়,বাতেন খাঁ মোড় ও নবাবগঞ্জ সরকারি কলেজ মোড় এলাকায় শিক্ষার্থীদের ৫টি টিম একযোগে কাজ শুরু করে।

chapai 1 1

গত দুই দিন শিক্ষার্থীরা স্বল্প পরিসরে ট্রাফিক কার্যক্রম পরিচালনা করলেও বৃহস্পতিবার তারা পূর্ণ উদ্যোমে কাজ শুরু করে।

এদিকে, একই সাথে সকাল থেকে শহরের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়েছে তারা। নবাবগঞ্জ সরকারি কলেজ, জেলা পরিষদ চত্বর, পুলিশ সুপার কার্যালয়, শান্তিমোড়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, পুরাতন বাজার, অক্ট্রয় মোড়সহ বিভিন্ন স্থানে পরিষ্কার পরিছন্ন কার্যক্রম চালানো হয়। শিক্ষার্থীদের সাথে স্কাউট সদস্য ছাড়াও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের শিক্ষার্থীরাও অংশ নেয়।

শিক্ষার্থীরা জানান, একদফা দাবি আদায়ের পর আমরা দেশ গঠনের অংশ হিসেবে কাজ করছি। এই কার্যক্রম পরিচালনার সময় জনগণকে আইন মেনে চলা এবং তাদের কার্যক্রম পরিচালনায় সহযোগিতার আহ্বান জানান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের এ কার্যক্রম চলমান থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চাঁপাইনবাবগঞ্জে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে শিক্ষার্থীরা

সংবাদ প্রকাশের সময় : ০৫:১১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪