নতুন কর্মসূচি আওয়ামী লীগের
- সংবাদ প্রকাশের সময় : ০৬:৩১:৪৫ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪ ১৪৯ বার পড়া হয়েছে
নতুন কর্মসূচি ঘোষণা করলো আওয়ামী লীগ। কর্মসূচি অনুযায়ী রোববার (৪ আগস্ট) রাজধানী ঢাকার সব ওয়ার্ডে এবং দেশের সব জেলা ও মহানগরীতে জমায়েত।
এ ছাড়া সোমবার (৫ আগস্ট) বিকাল ৩টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে বঙ্গবন্ধু ভবন পর্যন্ত শোক মিছিল করবে আওয়ামী লীগ।
শনিবার (৩ আগস্ট) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ এই কর্মসূচি ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, রোববার ঢাকা সিটির সব ওয়ার্ডে ওয়ার্ডে এবং বাংলাদেশের সব জেলা ও মহানগরীতে জমায়েত। আর ৫ আগস্ট আমরা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে বঙ্গবন্ধু ভবন পর্যন্ত শোক মিছিল করবো।
এসময় পস্থিত ছিলেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম,দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, মির্জা আজম, এস এম কামাল হোসেন, আফজাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেনসহ অন্যরা।


























