ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইসির সংলাপে বসছে না বিএনপি, জামায়াতেরও ভিন্ন অবস্থান ১২ অতিরিক্ত সচিব ও ৪ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার টেকনাফ কি মানবপাচারের নিরাপদ করিডর? বিদেশে গিয়ে কিনতে হবে না নতুন সিম, হোয়াটসঅ্যাপে আসছে ডেটা ই-সিম সুবিধা নোয়াখালীতে ডেঙ্গুতে কলেজ ছাত্রের মৃত্যু ফিরছে গ্রাম সরকার, উন্নয়নের নতুন দুয়ার নাকি ক্ষমতার নতুন কেন্দ্র? ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ আমিরাতের অনলাইন পোর্টালের নিবন্ধন প্রক্রিয়া সহজ করবে সরকার: তথ্য উপদেষ্টা ছেলেদের বিয়ের বয়স ১৮ বছর করার সুপারিশ, রাজি নয় সরকার গুলশান থেকে সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য গ্রেপ্তার

কক্সবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

কক্সবাজার প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:৪৭:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪ ২১৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজারে পৃথক হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে আসামিদের এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদাল-৪ এর বিচারক মো. মোশাররফ হোসেন এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলো- শেরে ফরহাদ ভূঁইয়া, আব্দুল মুনাফ, করিম দাদ ও শামসুল আলম।

জানা যায়, ১৯৯৫ সালের ২০ ডিসেম্বর রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের বটতলী বাজারে ডাকাত শেরে ফরহাদের নেতৃত্বে ছুরিকাঘাতে হত্যা করা হয় ভারুয়াখালীর খোরশেদ আলম বাবুলকে। পরে বাবুলর বাবা বাদী হয়ে রামু থানায় মামলা করেন। ১৬ জন সাক্ষীর মধ্যে ১৫ জনের সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে আদালত আজ এ রায় দেন।

অপরদিকে, ১৯৯৪ সালের ৪ মার্চ মহেশখালী উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের মাইজপাড়া এলাকায় আব্দুল মুনাফ, করিম দাদ ও সামসুল আলমের নেতৃত্বে পাঁচ থেকে ৬ জন লব্বত আলী নামে একজনকে গুলি করে হত্যা করেন। পরে স্বজনরা বাদী হয়ে হত্যাকারীদের বিরুদ্ধে মহেশখালী থানায় মামলা করেন। সে মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং এক লাখ টাকা করে জরিমানা করা হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী শওকত বেলাল বলেন, ‘সাক্ষ্যগ্রহণ ও উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে বিচারক এ রায়ের আদেশ দিয়েছেন। মহেশখালীর মাতারবাড়ির মামলায় পাঁচ আসামির দুজন এবং রামুর মামলায় একজনের মৃত্যু হওয়ায় তাদের এ মামলা থেকে বাদ দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কক্সবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

সংবাদ প্রকাশের সময় : ০৭:৪৭:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪