ঢাকা ০৬:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লক্ষ্মীপুরে বাড়িঘরে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, বিচার দাবিতে মানববন্ধন ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনায় সার্ভিস চার্জ কার্ড চালু ৬৭ পুলিশ কর্মকর্তার পদোন্নতি, ১২ দেশে কর্মী পাঠাতে কড়াকড়ি ‘নতুন কুঁড়ি স্পোর্টসের’ দ্বিতীয় আসর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আরিফ হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী কারাগারে সোনামসজিদ স্থলবন্দরে তৃতীয় দিনের কর্মবিরতি, আটকা ৫০০ ট্রাক ডেঙ্গু: সেপ্টেম্বর-অক্টোবরে ৩২২ জনের প্রাণহানি জামালপুরে তামাক চাষ পরিহার করে বিকল্প ফসল চাষে উদ্বুদ্ধ করতে কর্মশালা গ্রাম পুলিশ তৃণমূল পর্যায়ের সরকার: জহির উদ্দিন স্বপন দুই ঈদে টানা ছুটি, ২০২৭ সালের সরকারি ছুটির প্রজ্ঞাপন জারি

পরকীয়ার জেরে ট্রাক ড্রাইভারকে পিটিয়ে হত্যা, নারী আটক

মাসুদ রানা, পাবনা
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:০১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০২৪ ২২৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাবনার আতাইকুলার জোরাদহ গ্রামে পরকীয়া প্রেমের জেরে আব্দুর রউফ (৫০) নামের এক ট্রাক ড্রাইভারকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এক নারীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) ভোরে এই ঘটনা ঘটেছে। নিহত রউফ মধুপুর গ্রামের মৃত মোসলেম প্রামানিকের ছেলে। নিহতের ছোট ভাই আইয়ুব আলী জানান, বুধবার (১০ এপ্রিল) সন্ধ্যা থেকে তার ভাই আব্দুর রউফকে পাওয়া যাচ্ছিল না। এরপর রাত ১০টার দিকে তার মোবাইলও বন্ধ পাওয়া যায়। পরে বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকালে লোকমুখে খবর পান জোয়ারদহ গ্রামের একটি লিচু বাগানে মৃতদেহ পড়ে আছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আতাইকুলা থানার ওসি মিজানুর রহমান জানান, পরকিয়ার জেরে রউফকে হত্যা করা হতে পারে বলে ধারনা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এক নারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পরকীয়ার জেরে ট্রাক ড্রাইভারকে পিটিয়ে হত্যা, নারী আটক

সংবাদ প্রকাশের সময় : ০৬:০১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০২৪