ঢাকা ১০:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী-শ্যালক আটক

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১০:০৫:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সহিংসতা ও নাশকতার পরিকল্পনার অভিযোগে গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে সাবেক স্পেশাল ব্রাঞ্চের (এসবি) প্রধান ও অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলামের স্ত্রী সায়লা ফারজানাসহ চারজনকে আটক করা হয়েছে। আটক অন্যদের মধ্যে রয়েছেন তাঁর দুই শ্যালক। রোববার (২৯ নভেম্বর) ভোরে রাজধানীর মিরপুর ডিওএইচএস ও রাকিন সিটিতে পৃথক অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিদের মধ্যে সায়লা ফারজানা ও তাঁর শ্যালক রেজাউল আলম শাহীন রয়েছেন। অপর দুইজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সায়লা ফারজানা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব। তাঁর স্বামী মনিরুল ইসলাম পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান। সরকার তাঁকে ইতোমধ্যে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে। জুলাই গণ-অভ্যুত্থানের পর তিনি দেশ ছেড়ে ভারতে অবস্থান করছেন বলে জানা গেছে।

যেভাবে আলোচনায় এসেছিলেন সায়লা ফারজানা

২০২৪ সালের ৮ সেপ্টেম্বর রাতে সায়লা ফারজানাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। ওই দিন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ১৭তম ব্যাচের কর্মকর্তা। একসময় বিসিএস উইমেন নেটওয়ার্কের মহাসচিবের দায়িত্বও পালন করেছেন।

এর আগে শেখ হাসিনা সরকারের পতনের পর ১৩ আগস্ট প্রথমবারের মতো জনপ্রশাসন মন্ত্রণালয়ের কার্যালয়ে যান তিনি। তখন মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব ছিলেন সায়লা ফারজানা। আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ ও প্রভাবশালী কর্মকর্তা হিসেবে পরিচিত সায়লা অফিসে গেলে দীর্ঘদিন পদোন্নতিবঞ্চিত কয়েকজন কর্মকর্তা-কর্মচারী তাঁর কক্ষে প্রবেশ করেন।

তাঁরা সায়লা ফারজানার অফিসে আসার কারণ জানতে চান। একপর্যায়ে তাঁকে কক্ষে আটকে রেখে ক্ষোভ প্রকাশ করেন বঞ্চিত কর্মকর্তারা।

খবর পেয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) মাসুদুল হাসান কয়েকজন কর্মকর্তাকে নিয়ে তাঁকে উদ্ধার করেন। পরে নিজের দপ্তরে নিয়ে যাওয়ার সময় বঞ্চিত কর্মকর্তারা তাঁকে আর মন্ত্রণালয়ে না আসার জন্য সতর্ক করেন। এরপর পুলিশি পাহারায় গাড়িতে করে তাঁকে সচিবালয়ের বাইরে পাঠানো হয়। ওই ঘটনার পর আর মন্ত্রণালয়ে যাননি তিনি।

মনিরুল ও পরিবারের বিরুদ্ধে দুদকের দুই মামলা

এদিকে ক্ষমতার অপব্যবহার, ঘুষ ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জন এবং ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেনের অভিযোগে মনিরুল ইসলাম ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মামলার আসামিদের মধ্যে রয়েছেন মনিরুল ইসলামের স্ত্রী সায়লা ফারজানা, শ্যালক রেজাউল আলম শাহীন এবং শ্যালকের স্ত্রী সানজিদা খানম টুম্পা।

দুদকের এজাহার অনুযায়ী, মনিরুল ইসলাম, তাঁর স্ত্রী সায়লা ফারজানা ও শ্যালক রেজাউল আলম শাহীন ঘুষ, দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ২৩ কোটি ৩২ লাখ টাকার সম্পদ অর্জন করে ভোগদখলে রেখেছেন বলে অভিযোগ রয়েছে।

এ ছাড়া তাঁদের নামে থাকা ৪০টি ব্যাংক হিসাবে অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের তথ্য পেয়েছে দুদক। এজাহারে উল্লেখ করা হয়েছে, ২০১৩ সালের ৮ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ১৬ এপ্রিল পর্যন্ত এসব হিসাবে মোট ১ হাজার ৪৫ কোটি ২৮ লাখ ৩০ হাজার টাকা লেনদেন হয়েছে।

এর মধ্যে জমা হয়েছে ৫২৭ কোটি ৯২ লাখ ৮৮ হাজার টাকা এবং উত্তোলন করা হয়েছে ৫১৭ কোটি ৩৫ লাখ ৪১ হাজার টাকা।

এসব অভিযোগে তাঁদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় মামলা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী-শ্যালক আটক

সংবাদ প্রকাশের সময় : ১০:০৫:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬