ঢাকা ০৩:২৭ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনার দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই: তথ্য উপদেষ্টা জুন থেকে ঢাকার ১৩ এলাকায় বিশুদ্ধ পানি দেবে গন্ধর্বপুর, বন্ধ হবে কয়েকশ নলকূপ জাতীয় ঐক্যের জন্য গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: শফিকুর রহমান নদীর ১০০ মিটারের মধ্যে স্থাপনা নির্মাণ বন্ধ, বদলাবে নগর পরিকল্পনা? কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ ৩০ নভেম্বর অস্থিরতা ও সহিংসতা সৃষ্টির অপচেষ্টা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদী আমলে শিক্ষাব্যবস্থা ধ্বংস করা হয়েছে: প্রধানমন্ত্রী সিলেট-৩ আসনের এমপি মালেকের বাড়িতে পেট্রোলবোমা হামলা সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হচ্ছে মিড ডে মিল প্রকৃত আলেম চিনবেন যেসব ১০ বৈশিষ্ট্যে

জুন থেকে ঢাকার ১৩ এলাকায় বিশুদ্ধ পানি দেবে গন্ধর্বপুর, বন্ধ হবে কয়েকশ নলকূপ

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৩:২৩:০৪ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর পূর্বাঞ্চলের ১৩টি এলাকায় আগামী ২০২৭ সালের জুন থেকে নিরাপদ ও বিশুদ্ধ পানি সরবরাহের পরিকল্পনা নিয়েছে ঢাকা ওয়াসা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে নির্মাণাধীন গন্ধর্বপুর পানি শোধনাগারের প্রথম ধাপের কার্যক্রম চালু হলে এসব এলাকায় মেঘনা নদীর শোধন করা পানি পৌঁছাবে। এতে ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমার পাশাপাশি কয়েকশ গভীর নলকূপ বন্ধ করা সম্ভব হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

পানি সরবরাহের আওতায় আসতে যাওয়া এলাকাগুলো হলো—বাড্ডা, উত্তর বাড্ডা, সাতারকুল, গুলশান, প্রগতি সরণি, বসুন্ধরা, খিলক্ষেত, কাকলি, বনানী, ক্যান্টনমেন্ট এলাকা, মিরপুরের আংশিক এলাকা, উত্তরা ও মিরপুর ডিওএইচএস।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ঢাকা এনভায়রনমেন্টালি সাসটেইনেবল ওয়াটার সাপ্লাই প্রকল্পের আওতায় নির্মাণাধীন গন্ধর্বপুর পানি শোধনাগারের প্রথম ধাপের কার্যক্রম আগামী জুনে চালু করার পরিকল্পনা রয়েছে। প্রকল্পটি পুরোপুরি চালু হলে ঢাকা ওয়াসার মাধ্যমে রাজধানীতে নিয়মিত পানি সরবরাহ করা সম্ভব হবে।

প্রথম ধাপে প্রতিদিন ৫০ কোটি লিটার পানি

প্রকল্পসংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, গন্ধর্বপুর পানি শোধনাগারের প্রথম ধাপে প্রতিদিন ৫০ কোটি লিটার পানি রাজধানীতে সরবরাহ করা হবে। দ্বিতীয় ধাপের কাজ শেষ হলে আরও ৫০ কোটি লিটার পানি যুক্ত হবে। দুই ধাপ মিলিয়ে শোধনাগারটির দৈনিক পানি সরবরাহ সক্ষমতা দাঁড়াবে ১০০ কোটি লিটার।

প্রায় ১০ হাজার কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন প্রকল্পটির কাজ প্রায় শেষ পর্যায়ে। সংশ্লিষ্ট একাধিক সূত্রের হিসাবে, প্রকল্পের অগ্রগতি ৯০ থেকে ৯৭ শতাংশের মধ্যে। আগামী এক বছরের মধ্যে পূর্ণাঙ্গ কার্যক্রম চালুর লক্ষ্য রয়েছে।

প্রকল্পটি চালু হলে রাজধানীর পূর্বাঞ্চলের লাখো মানুষ নিরাপদ ও সুপেয় পানির সুবিধা পাবেন। একই সঙ্গে ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমবে এবং পরিবেশবান্ধব ও দীর্ঘমেয়াদি পানি সরবরাহ ব্যবস্থা গড়ে তোলার সুযোগ তৈরি হবে।

ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমানোর উদ্যোগ

প্রকল্পসংশ্লিষ্টরা বলছেন, রাজধানীতে ভূগর্ভস্থ পানির স্তর ক্রমাগত নিচে নেমে যাচ্ছে। এ পরিস্থিতিতে বিকল্প ও টেকসই পানির উৎস নিশ্চিত করতে মেঘনা নদীর পানি শোধনের এ বৃহৎ প্রকল্প নেওয়া হয়েছে। শোধনাগারটি চালু হলে কয়েকশ গভীর নলকূপ বন্ধ করা সম্ভব হবে। এতে ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমবে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ঢাকা শহরে প্রতিদিন পানির চাহিদা ৩ কোটি ২৫ লাখ লিটার। এর বিপরীতে ভূগর্ভস্থ ও উপরিভাগের পানি মিলিয়ে ওয়াসা ২ কোটি ৯৫ লাখ থেকে ৩ কোটি ৫ লাখ লিটার সরবরাহ করে। ফলে প্রতিদিনই পানির ঘাটতি থেকে যায়।

তিনি বলেন, এই ঘাটতি পূরণ এবং ঢাকার ক্রমবর্ধমান জনসংখ্যার চাহিদা বিবেচনায় গন্ধর্বপুর প্রকল্প নেওয়া হয়েছে। শিগগিরই নারায়ণগঞ্জের রূপগঞ্জে নির্মাণাধীন পানি শোধনাগারটি চালু হবে। এটি চালু হলে মেঘনা নদী থেকে প্রতিদিন ঢাকায় ৫০ কোটি লিটার পানি পাওয়া যাবে।

ভূগর্ভস্থ পানির অতিরিক্ত ব্যবহার নিয়ে উদ্বেগ জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী একটি শহরের মোট পানির চাহিদার মাত্র ৩০ শতাংশ ভূগর্ভস্থ উৎস থেকে উত্তোলন করা উচিত। অথচ ঢাকা শহরে ৭৪ শতাংশ পানি ভূগর্ভ থেকে উত্তোলন করা হচ্ছে। বিপরীতে উপরিভাগের পানির ব্যবহার মাত্র ২৪ শতাংশ।

তাঁর মতে, পানির উৎসের এই ভারসাম্যহীনতা জলবায়ু পরিবর্তন ও পরিবেশের ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে। এতে ভূমিকম্পের ঝুঁকিও তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

কাজ শেষ করার প্রস্তুতি

ইতোমধ্যে প্রকল্পসংশ্লিষ্টরা কয়েক দফায় শোধনাগারটি পরিদর্শন করেছেন। প্রকল্প পরিচালক ওয়াহিদুল ইসলাম মুরাদ জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের অবশিষ্ট কাজ শেষ করা হবে।

তিনি বলেন, এ প্রকল্প থেকে পানি সরবরাহ শুরু হলে মহানগরীর পূর্বাঞ্চলের মানুষ ব্যাপকভাবে উপকৃত হবেন। একই সঙ্গে ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমিয়ে পরিবেশবান্ধব ও টেকসই পানি সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করার ঢাকা ওয়াসার লক্ষ্য অর্জন করা সম্ভব হবে।

শোধনাগারটি চালু হলে কয়েকশ গভীর নলকূপ বন্ধ হয়ে যাবে বলেও উল্লেখ করেন তিনি।

ঢাকা ওয়াসার উপপ্রধান জনতথ্য কর্মকর্তা মো. আব্দুল কাদের বলেন, আগামী জুনে অর্থাৎ ২০২৭ সালের মাঝামাঝি প্রকল্পটির কাজ শেষ হবে। প্রকল্পসংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, এর ৯০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে চলমান প্রকল্পটির কাজ সরকার দ্রুততার সঙ্গে শেষ করছে।

সব মিলিয়ে গন্ধর্বপুর পানি শোধনাগার চালু হলে রাজধানীর পানি সরবরাহ ব্যবস্থায় ভূগর্ভস্থ উৎসের ওপর নির্ভরতা কমিয়ে নদীর পানির ব্যবহার বাড়ানোর সুযোগ তৈরি হবে। তবে প্রকল্পের নির্ধারিত সময়ে কাজ শেষ করা, পানি শোধনের মান বজায় রাখা এবং সরবরাহব্যবস্থা সচল রাখাই হবে এর সুফল নিশ্চিত করার বড় চ্যালেঞ্জ। সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জুন থেকে ঢাকার ১৩ এলাকায় বিশুদ্ধ পানি দেবে গন্ধর্বপুর, বন্ধ হবে কয়েকশ নলকূপ

সংবাদ প্রকাশের সময় : ০৩:২৩:০৪ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬