ঢাকা ১০:০২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশের পোশাক খাত থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে আন্তর্জাতিক ব্র্যান্ড পুলিশের সামনেই পাবনায় আওয়ামী লীগের মিছিল কৃষির প্রতি নতুন প্রজন্মকে আগ্রহী করার আহ্বান ডা. জুবাইদার ঐক্যে মতপার্থক্য, জামায়াতের সিদ্ধান্তে এনসিপির আপত্তি ক্ষমতা হারিয়ে দেশে ফিরতে পারেননি যেসব নেতা ১৫ বছর পর শাহরুখ-কারিনা, ‘কিং’-এ নতুন চমক ১৬ ডিসেম্বর দেশে ফিরবেন শেখ হাসিনা? দাবি বাহাউদ্দিন নাছিমের চৌমুহনীতে ৭০০ কোটি টাকায় বাইপাস সড়ক নির্মাণের পরিকল্পনা জিল বাংলা সুগার মিলে ৬৯তম আখ মাড়াই মৌসুম শুরু, চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ৫,৩৯০ টন বাংলাদেশের মাটিতে স্বৈরাচারের ফেরার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশের সামনেই পাবনায় আওয়ামী লীগের মিছিল

পাবনা প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:৫৯:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাবনা সদর উপজেলার দোগাছিতে পুলিশের উপস্থিতিতেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিশাল বিক্ষোভ মিছিল করেছেন। মিছিল থেকে ‘জয় বাংলা’, ‘সাঈদ ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

‎শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে দোগাছি উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজ গেট থেকে কেন্দ্র ঘোষিত আওয়ামী লীগের ৮ দফা দাবিতে মশাল মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি দোগাছি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

‎প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মাগরিবের নামাজের পর মশাল মিছিলে শতশত নেতাকর্মী অংশ নেন। এ সময় মিছিলকারীদের হাতে বাঁশের লাঠি ও দেশীয় অস্ত্রশস্ত্র ছিল বলে দাবি পুলিশের। পুলিশের উপস্থিতিতেই শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। 

রাস্তার দু’পাশে পুলিশ দাঁড়ানো ছিল। পরিস্থিতি বিবেচনায় তাৎক্ষণিকভাবে মিছিলকারীদের বাধা দিতে পারেনি পুলিশ। আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মিছিলটি শেষ হওয়ার পর পুলিশের বিশেষ টিম ঘটনাস্থলে আসে।

‎পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, দোগাছিতে মিছিল হতে পারে এমন খবরের ভিত্তিতে দোগাছি বাজারে পুলিশের দুটি টহল দল এবং নলদাহ বাজারে একটি টহল দল পাঠানো হয়। হঠাৎ দোগাছি বাজারে ১০০ থেকে ১৫০ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মিছিল শুরু করে।

‎তিনি আরও বলেন, সে সময় ঘটনাস্থলে পুলিশের সদস্য ছিলেন ১৪ থেকে ১৫ জন। মিছিলকারীদের সঙ্গে সংঘর্ষে জড়ালে উভয় পক্ষের হতাহতের আশঙ্কা ছিল। এ কারণে পুলিশ সরাসরি সংঘর্ষে না জড়িয়ে অতিরিক্ত ফোর্সের জন্য খবর দেয়। 

পরে সিআরটি, ডিবি ও পুলিশ লাইন থেকে প্রায় ১৫০ সদস্য ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হন। তবে অতিরিক্ত পুলিশ পৌঁছানোর আগেই মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে যান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পুলিশের সামনেই পাবনায় আওয়ামী লীগের মিছিল

সংবাদ প্রকাশের সময় : ০৯:৫৯:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬