ঢাকা ১২:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঐক্যে মতপার্থক্য, জামায়াতের সিদ্ধান্তে এনসিপির আপত্তি ক্ষমতা হারিয়ে দেশে ফিরতে পারেননি যেসব নেতা ১৫ বছর পর শাহরুখ-কারিনা, ‘কিং’-এ নতুন চমক ১৬ ডিসেম্বর দেশে ফিরবেন শেখ হাসিনা? দাবি বাহাউদ্দিন নাছিমের চৌমুহনীতে ৭০০ কোটি টাকায় বাইপাস সড়ক নির্মাণের পরিকল্পনা জিল বাংলা সুগার মিলে ৬৯তম আখ মাড়াই মৌসুম শুরু, চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ৫,৩৯০ টন বাংলাদেশের মাটিতে স্বৈরাচারের ফেরার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ইসলামপুরে স্বর্ণের দোকানে হামলা, স্বর্ণকারের মৃত্যু; আটক ১ শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহতের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৭ মৃত্যু, নতুন আক্রান্ত ১,৩৫১

১৫ বছর পর শাহরুখ-কারিনা, ‘কিং’-এ নতুন চমক

বিনোদন প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:১৮:১০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেড় দশকের অপেক্ষার অবসান। আবারও একসঙ্গে পর্দায় হাজির শাহরুখ খান ও কারিনা কাপুর খান। বহু প্রতীক্ষিত সিনেমা ‘কিং’-এর নতুন গান ‘ড্যাডি কুল’-এ জুটি বেঁধে নাচের ছন্দে মাতালেন বলিউডের বাদশা ও বেবো। শুক্রবার (২৮ নভেম্বর) গানটি প্রকাশ্যে আসতেই ভক্তদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।

অক্টোবরের শুরুতেই খবর ছড়িয়েছিল, ‘কিং’ সিনেমার মাধ্যমে দীর্ঘ ১৫ বছর পর আবারও শাহরুখের সঙ্গে জুটি বাঁধছেন কারিনা। সিনেমাটির একটি জমকালো আইটেম গানে দুজনকে একসঙ্গে দেখা যাবে বলেও গুঞ্জন ছিল। কয়েক দিন আগে গানটি প্রকাশের কথা থাকলেও শেষ পর্যন্ত শুক্রবার দর্শকদের সামনে আসে ‘ড্যাডি কুল’।

শচীন-জিগরের সুরে ডিস্কো ঘরানার গানটিতে ভিন্ন লুকে ধরা দিয়েছেন শাহরুখ ও কারিনা। ‘সল্ট অ্যান্ড পেপার’ লুকে শাহরুখের উপস্থিতি যেমন নজর কেড়েছে, তেমনি বোল্ড অবতারে উচ্ছ্বাস ছড়িয়েছেন কারিনা। সত্তরের দশকে বনি এমের গাওয়া জনপ্রিয় ডিস্কো গান ‘ড্যাডি কুল’-এর আবহকে নতুনভাবে তুলে ধরা হয়েছে এই গানে।

গত অক্টোবরের শেষ দিকে দক্ষিণ আফ্রিকায় টানা পাঁচ দিনের শিডিউলে গানটির শুটিং হয়। বড় আয়োজনের এই নাচের দৃশ্য ঘিরে আগে থেকেই দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছিল।

শাহরুখ-কারিনাকে সর্বশেষ একসঙ্গে দেখা গিয়েছিল ২০১১ সালের সিনেমা ‘রা ওয়ান’-এ। এরপর কেটে গেছে ১৫ বছর। দীর্ঘ বিরতির পর ‘কিং’-এর গানে তাঁদের রসায়ন আবারও উপভোগ করার সুযোগ পাচ্ছেন দর্শকেরা। তাই নতুন গানটি ঘিরে ভক্তদের প্রত্যাশাও ছিল বেশি।

‘কিং’ সিনেমায় আরও রয়েছেন বলিউডের একঝাঁক তারকা। সিনেমাটিতে সুহানা খানের মায়ের চরিত্রে রানি মুখোপাধ্যায় অভিনয় করেছেন বলে গুঞ্জন রয়েছে। অন্যদিকে শাহরুখের বিপরীতে রোম্যান্টিক ভূমিকায় দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। তাঁদের পাশাপাশি কারিনার উপস্থিতি সিনেমাটিতে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করছেন দর্শক-অনুরাগীরা।

সব মিলিয়ে ‘কিং’-এর গান ‘ড্যাডি কুল’ দিয়ে মুক্তির আগেই আলোচনায় শাহরুখ-কারিনা জুটি। আগামী ২৪ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

১৫ বছর পর শাহরুখ-কারিনা, ‘কিং’-এ নতুন চমক

সংবাদ প্রকাশের সময় : ১২:১৮:১০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬