ঢাকা ০৩:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ, প্রধান অতিথি তারেক রহমান যশোরে প্রাইভেটকারে মিলল ১৫ স্বর্ণের বার, আটক তিন ৩ হাজার একরের সেকেন্ডারি সিটি, ঢাকার আবাসন সংকটে বড় পরিকল্পনা ভ্যাটের আওতায় আসছে ২৭ হাজার ই-কমার্স প্রতিষ্ঠান অতীতের অপশক্তির স্থায়ী সুরাহা হয়নি বলেই বারবার ফ্যাসিবাদ ফিরেছে: রিজভী নাশকতা ঠেকানো ও তৃণমূল সামলাতে বিএনপির পাঁচ নেতার বিশেষ দায়িত্ব বাংলাদেশের ওপর দিল্লির খবরদারি চলবে না : গোলাম পরওয়ার আওয়ামী লীগের সঙ্গে গোপন আঁতাতকারীদের বিএনপিতে জায়গা নেই: আইনমন্ত্রী শীতের সবজিতেও দামের উত্তাপ, মাছ-মাংসের বাজারে নাভিশ্বাস ক্রেতাদের পবিত্র কোরআনে মানুষের মর্যাদার ১০ অনন্য দিক

যশোরে প্রাইভেটকারে মিলল ১৫ স্বর্ণের বার, আটক তিন

শহিদুল ইসলাম দইচ, যশোর
  • সংবাদ প্রকাশের সময় : ০৩:২৫:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোর শহরতলীর ঝুমঝুমপুরে বিজিবি হেডকোয়ার্টারের সামনে চেকপোস্ট বসিয়ে ১৫টি স্বর্ণের বার ও ২৩ গ্রাম রুপাসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাদের ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়। উদ্ধার করা স্বর্ণের বাজারমূল্য প্রায় ৩ কোটি ৫৬ লাখ টাকা।

শুক্রবার (২৭ নভেম্বর) ভোরে যশোর-নড়াইল মহাসড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার ভাদিয়ালী গ্রামের আনোয়ার আলীর ছেলে হাবিবুর রহমান (২৫), কেঁড়াগাছি গ্রামের আবুল কালামের ছেলে সুমন হোসেন (২৩) এবং সুলতানপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে হেদায়রু রহমান (৩৮)।

যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহলদল ব্যাটালিয়ন হেডকোয়ার্টারের সামনে মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে। এ সময় একটি সাদা প্রাইভেটকারের গতিরোধ করে তল্লাশি চালানো হয়। পরে গাড়িতে থাকা ব্যক্তিদের শরীরের বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ১ হাজার ৭৮০ গ্রাম ওজনের ১৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ ছাড়া ২৩ গ্রাম রুপাও জব্দ করা হয়।

বিজিবি অধিনায়ক আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেছেন, ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে স্বর্ণগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন তারা।

তিনি জানান, উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৫৬ লাখ টাকা। এ ঘটনায় মামলা দায়েরের পর আটক ব্যক্তিদের জব্দ করা মালামালসহ যশোর কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যশোরে প্রাইভেটকারে মিলল ১৫ স্বর্ণের বার, আটক তিন

সংবাদ প্রকাশের সময় : ০৩:২৫:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬