ঢাকা ০৬:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সন্দেহজনক লেনদেন-গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং বন্ধ, বিপাকে বৈধ গ্রাহকরাও শেখ হাসিনার প্রত্যর্পণে ভারতের জবাবের অপেক্ষায় ঢাকা ভোজ্যতেলের দাম লিটারে বাড়ল ৩ টাকা প্রত্যর্পণ চুক্তিতেই শেখ হাসিনাকে ফেরানো হবে, বিকল্প পথ নেই: পার্থ বিস্ফোরক মামলায় আনারের মেয়ে ডরিনের ৩ দিনের রিমান্ড হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১০৯ টাকা-স্বর্ণালংকার চুরি করতে গিয়ে গণপতি পরিবারের চারজনকে হত্যা গাঁজা সেবনের দায়ে নোয়াখালীতে দুজনের কারাদণ্ড মসজিদ থেকে ডেকে নিয়ে ইমামকে পেটাল মুখোশধারী দুর্বৃত্তরা মহাসড়কে পড়ে ছিল অজ্ঞাত ব্যক্তির মরদেহ, শনাক্তে পুলিশের চেষ্টা

বাংলাদেশের দিকে চোখ তুলে তাকানোর সাহস কারও নেই’, ভারতের হুমকির জবাবে আইনমন্ত্রী

শেখ হাসিনার প্রত্যর্পণে ভারতের জবাবের অপেক্ষায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:০৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ১২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এদিকে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতকে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, এখন ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।

বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা ভারতকে চিঠি দিয়েছি, এখন তাদের জবাব দেওয়ার পালা। আমাদের জায়গা থেকে যা করার, তা করছি। এ বিষয়ে আমরা অত্যন্ত খোলামেলা।’

আগামী ১৬ ডিসেম্বর শেখ হাসিনার প্রত্যর্পণ হতে পারে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, শেখ হাসিনা ডিসেম্বরে আসবেন না। তাকে হয় হাতকড়া পরিয়ে, অথবা কঠোর নজরদারির মধ্যে দেশে ফিরিয়ে আনা হবে। প্রত্যর্পণের মাধ্যমেই তাকে দেশে ফিরিয়ে আনার সুযোগ রয়েছে।

হুমায়ুন কবির বলেন, অপরাধীদের জন্য এক ধরনের নীতি রয়েছে, আর সাধারণ নাগরিকদের জন্য আরেক ধরনের নীতি। শেখ হাসিনা অপরাধীদের শ্রেণিতে পড়েন। প্রত্যর্পণ প্রক্রিয়ার মাধ্যমেই তাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে হবে।

ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, পৃথিবীর সব দেশেই রাজনৈতিক পাগল আছে। বাংলাদেশের সম্পর্ক হবে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে। গুরুত্বপূর্ণ আলোচনা হবে দুই দেশের সরকারের মধ্যে।

শেখ হাসিনার বক্তব্য ও কর্মকাণ্ড নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, শেখ হাসিনা এমন পাগলামি করছেন যে ভারতকেও এখন তা হজম করতে হচ্ছে। নিজের বাড়িতে কাউকে আমন্ত্রণ জানানোর পর ওই ব্যক্তি সেখানে গিয়ে উল্টাপাল্টা কথাবার্তা বললে তাকে বেরও করা যায় না, আবার সহ্যও করতে হয়—বিষয়টি এমন বিরক্তিকর সমস্যায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

দুই বক্তব্যে একদিকে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় সরকারের কঠোর অবস্থানের বার্তা এসেছে, অন্যদিকে শেখ হাসিনার প্রত্যর্পণ প্রশ্নে ভারতের ওপর কূটনৈতিক চাপ অব্যাহত রাখার ইঙ্গিত দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তবে প্রত্যর্পণ কার্যকরের বিষয়ে এখনো ভারতের আনুষ্ঠানিক জবাব পাওয়া যায়নি।

এদিকে, বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে কেউ চোখ তুলে তাকানোর সাহস পাবে না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের পরিবহনমন্ত্রী অর্জুন সিংয়ের আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখল করে নেওয়ার হুমকির জবাবে তিনি বলেন, বাংলাদেশের মানুষের শরীরে এক বিন্দু রক্ত থাকতে এ দেশের দিকে কেউ চোখ তুলে তাকাতে পারবে না।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কামান্না উচ্চবিদ্যালয় মাঠে ঐতিহাসিক কামান্না গণহত্যা দিবস উপলক্ষে ২৭ শহিদ বীর মুক্তিযোদ্ধার স্মরণে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় এসব কথা বলেন আইনমন্ত্রী।

তিনি বলেন, যারা ভারতে বসে অগ্নিসন্ত্রাস করছেন, তাদের এ দেশে আসতে হলে আইনি কাঠামোর মধ্য দিয়েই আসতে হবে। ক্ষমতার লোভে অগ্নিসন্ত্রাস ও জ্বালাও-পোড়াওয়ের মাধ্যমে দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে বলেও মন্তব্য করেন তিনি।

আইনমন্ত্রী আরও বলেন, গোপালগঞ্জের সাধারণ মানুষ জ্বালাও-পোড়াও পছন্দ করেন না। সেখানে পলাতক ফ্যাসিবাদের সন্ত্রাসীরা সাধারণ মানুষকে জিম্মি করে অপতৎপরতা চালাচ্ছে। সরকার সব ধরনের অপরাধের বিষয় আমলে নিচ্ছে। কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ, জেলা প্রশাসক নোমান হাসান ও পুলিশ সুপার আসিস বিন হাসান। এ ছাড়া স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মো. কামালুজ্জামান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাংলাদেশের দিকে চোখ তুলে তাকানোর সাহস কারও নেই’, ভারতের হুমকির জবাবে আইনমন্ত্রী

শেখ হাসিনার প্রত্যর্পণে ভারতের জবাবের অপেক্ষায় ঢাকা

সংবাদ প্রকাশের সময় : ০৬:০৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬