ঢাকা ১২:০০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জ্বালানি সংকট ও উচ্চ সুদে স্থবির শিল্প, বিনিয়োগে ভয়াবহ ধস গোপালগঞ্জে ট্রেন-থানা চালুতে অনিশ্চয়তা, বন্ধ সরকারি বরাদ্দও চরাঞ্চলে কৃষকের ‘টাকার গাছ’, বেগুনের বাম্পার ফলনের আশা ফল প্রকাশের দিনই নতুন বই, অপেক্ষায় শিক্ষার্থীরা মজুরি ঘোষণার পরও থামেনি অসন্তোষ, গাজীপুরে দুই মহাসড়ক অবরোধ ছয় মাসে বায়োমেট্রিক না দিলে এনআইডির আবেদন বাতিল ভোরের ঢাকায় শীতের আমেজ, তাপমাত্রা নামল ১৯.৫ ডিগ্রিতে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ পাবনায় ট্রেনের নিচে ঝাপ দিয়ে দশম শ্রেণির ছাত্রের আত্মহত্যা সোনালি ছাদ, সুইমিং পুল ঘেরা ‘দেবতা’রা! পুতিনের ‘গোপন প্রাসাদ’ ঘিরে রহস্য

গোপালগঞ্জে ট্রেন-থানা চালুতে অনিশ্চয়তা, বন্ধ সরকারি বরাদ্দও

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১১:৫৩:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাশকতার আশঙ্কায় রেল যোগাযোগ পুনরায় চালুর সিদ্ধান্ত নেই; পুড়ে যাওয়া দুই থানার সংস্কারেও বিলম্ব, জানুয়ারি-মার্চ কিস্তির অর্থ ছাড় স্থগিত

নাশকতার আশঙ্কা ও নিরাপত্তা পরিস্থিতির কারণে গোপালগঞ্জে স্বাভাবিক হচ্ছে না সরকারি সেবা। বন্ধ থাকা ট্রেন চলাচল আপাতত চালুর পরিকল্পনা নেই। পুড়িয়ে দেওয়া টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানার কার্যক্রমও শিগগির শুরু হওয়ার সম্ভাবনা কম। এর পাশাপাশি জেলার বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জন্য সরকারি বরাদ্দের একটি কিস্তির অর্থ ছাড়ও স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সরকারের সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, ১৫ নভেম্বরের সহিংসতার পর গোপালগঞ্জের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ রয়েছে। আগামী মাসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকটি কর্মসূচি থাকায় নতুন করে হামলা-ভাঙচুরের আশঙ্কা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ট্রেন চলাচল ও পুড়ে যাওয়া থানাগুলোর কার্যক্রম চালুর বিষয়ে এগোতে চায় না সরকার।

ট্রেন চালুর সিদ্ধান্তে নিরাপত্তার প্রশ্ন

১৫ নভেম্বর থেকে গোপালগঞ্জের সঙ্গে অন্য জেলাগুলোর ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। রেলপথ মন্ত্রণালয় সূত্র জানায়, জেলায় প্রতিদিন পাঁচটি ট্রেন চলাচল করত। এসব ট্রেনের মধ্যে ছিল টুঙ্গিপাড়া এক্সপ্রেস, অভিযাত্রী কমিউটার, রূপসী বাংলা, জাহানাবাদ এক্সপ্রেস ও ভাটিয়াপাড়া এক্সপ্রেস।

টুঙ্গিপাড়া এক্সপ্রেস সকাল ছয়টায় গোপালগঞ্জ থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে যেত এবং রাত সাড়ে ১০টার মধ্যে রাজশাহী থেকে ফিরে আসত। অভিযাত্রী কমিউটার ঢাকা থেকে দিনে একবার গোপালগঞ্জে চলাচল করত। রূপসী বাংলা ঢাকা থেকে গোপালগঞ্জের কাশিয়ানী হয়ে যশোরের বেনাপোল এবং জাহানাবাদ এক্সপ্রেস একই পথ ধরে খুলনা পর্যন্ত চলাচল করত। অন্যদিকে ভাটিয়াপাড়া এক্সপ্রেস ফরিদপুরের ভাঙ্গা থেকে গোপালগঞ্জের ভাটিয়াপাড়া রেলস্টেশন পর্যন্ত যাতায়াত করত।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, ট্রেন চলাচল পুনরায় চালুর বিষয়ে রেলপথ মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। কিন্তু নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে আপাতত ট্রেন চালু না করার পরামর্শ দেওয়া হয়েছে।

এতে ভোগান্তিতে পড়েছেন জেলার সাধারণ মানুষ। বাসের তুলনায় ট্রেনে ঢাকাসহ বিভিন্ন গন্তব্যে কম সময়ে ও কম খরচে যাতায়াত করা যায়। ফলে নিয়মিত ট্রেননির্ভর যাত্রীদের এখন বিকল্প পরিবহন ব্যবহার করতে হচ্ছে। স্থানীয়দের কেউ কেউ ট্রেন চালুর বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গেও যোগাযোগ করছেন।

পুড়ে যাওয়া দুই থানার কার্যক্রমও বন্ধ

নাশকতার পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানার কার্যক্রম বন্ধ রয়েছে। ১৭ নভেম্বর টুঙ্গিপাড়া থানা এবং ১৯ নভেম্বর মুকসুদপুর থানা পুড়িয়ে দেওয়া হয়। এরপর থেকে থানার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। স্থানীয় বাসিন্দারা সাধারণ ডায়েরি (জিডি) ও মামলা করতে গিয়ে সমস্যায় পড়ছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, দুই থানার কার্যক্রম চালুর জন্য স্থানীয় লোকজন অনুরোধ করছেন। তবে থানা দুটি সংস্কার করে পুনরায় চালু করতে আরও সময় লাগবে। আপাতত ওই দুই থানার কার্যক্রম গোপালগঞ্জ সদর থানায় পরিচালিত হচ্ছে। পুড়ে যাওয়া থানার পুলিশ সদস্যরাও জেলার মধ্যেই কর্মরত রয়েছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মনজুর মোর্শেদ চৌধুরী বলেন, ট্রেন যোগাযোগ চালুর বিষয়টি রেলপথ মন্ত্রণালয় দেখবে। পুড়ে যাওয়া দুই থানার পুলিশ সদস্যরা ওই জেলাতেই কর্মরত রয়েছেন। তবে কবে নাগাদ থানাগুলোর কার্যক্রম চালু হবে, সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।

মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আশিক কবির বলেন, পুড়ে যাওয়া থানা দুটির সংস্কারকাজ এখনো শুরু হয়নি। এতে কিছুটা সময় লাগবে। ট্রেন সেবাও চালু হয়নি; সেটি চালু হতেও সময় লাগবে।

জানুয়ারি-মার্চ কিস্তির বরাদ্দ স্থগিত

নিরাপত্তা পরিস্থিতির প্রভাব পড়ছে সরকারি উন্নয়ন ও সেবামূলক বরাদ্দেও। সরকারের একাধিক সূত্র জানিয়েছে, গোপালগঞ্জে আপাতত বিভিন্ন সরকারি বরাদ্দ স্থগিত থাকবে।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতায় জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদে সাধারণত চার কিস্তিতে অর্থসহায়তা দেওয়া হয়। গোপালগঞ্জের এসব প্রতিষ্ঠানের জন্য তৃতীয় কিস্তির অর্থ ছাড় না করার সিদ্ধান্ত হয়েছে। জানুয়ারি থেকে মার্চ সময়ের জন্য নির্ধারিত কিস্তির অর্থ আপাতত বন্ধ থাকবে।

এ সিদ্ধান্তের ফলে জেলার স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন উন্নয়ন ও সেবামূলক কার্যক্রমে কী ধরনের প্রভাব পড়বে, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। তবে বরাদ্দ স্থগিতের সিদ্ধান্ত কত দিন বহাল থাকবে, সে বিষয়ে সংশ্লিষ্ট সূত্রগুলো নির্দিষ্ট সময় জানায়নি।

বলপ্রয়োগ না করার অবস্থান সরকারের

১৫ নভেম্বর গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীরা দেশি অস্ত্র নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। ওই দিন পুলিশের একটি সাঁজোয়া যান (এপিসি) পুড়িয়ে দেওয়া হয়, পুলিশ বক্সে ভাঙচুর চালানো হয়। ভাঙচুর করা হয় জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বরের নামফলক। পরে বিএনপির স্থানীয় তিন সংসদ সদস্যের বাড়িতে অগ্নিসংযোগ এবং দুটি থানায় হামলার ঘটনা ঘটে।

এরপর ২৩ নভেম্বর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে গোপালগঞ্জ শহরের পুরোনো লঞ্চঘাট এলাকার গোলচত্বরে সংঘর্ষ হয়। এতে চারজন গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন শীর্ষ কর্মকর্তা প্রথম আলোকে জানিয়েছেন, ভবিষ্যতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো কর্মকাণ্ডে সরকার বলপ্রয়োগ করবে না। মারণাস্ত্রও ব্যবহার করা হবে না—এটাই সরকারের অবস্থান। ওই কর্মকর্তা আরও বলেন, আবার গাছ কেটে রাস্তা বন্ধ করা কিংবা কারও ঘরবাড়িতে হামলার ঘটনা ঘটলেও সরকারের অবস্থান আগের মতোই থাকবে।

সব মিলিয়ে ১৫ নভেম্বরের সহিংসতার পর গোপালগঞ্জে একের পর এক সরকারি সেবা ও কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। ট্রেন চলাচল বন্ধ, দুটি থানার কার্যক্রম সীমিত এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানের বরাদ্দ স্থগিত—সবকিছু মিলিয়ে এর প্রভাব পড়ছে সাধারণ মানুষের দৈনন্দিন জীবন ও স্থানীয় উন্নয়ন কার্যক্রমে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এসব সেবা পুনরায় চালুর বিষয়ে সরকারের অবস্থানও অনিশ্চিত থাকছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গোপালগঞ্জে ট্রেন-থানা চালুতে অনিশ্চয়তা, বন্ধ সরকারি বরাদ্দও

সংবাদ প্রকাশের সময় : ১১:৫৩:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬