ঢাকা ০৪:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৯ শিশুর মৃত্যু, শনাক্ত ১,৩৬১ রোগ দেশের সাম্প্রতিক পরিস্থিতি বিদেশি কূটনীতিকদের জানাল সরকার শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রূপপুর গ্রিন সিটিতে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার ৬ মামলার আসামি আবারও ইয়াবাসহ গ্রেপ্তার পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ২২ হাজার চায় শ্রমিকপক্ষ, মালিকদের প্রস্তাব ১৫,৮০০ জ্বালানি খাতে অদৃশ্য ছায়া: সরকার বদলালেও অটুট বিপু-এজাজ সিন্ডিকেট বিজয় দিবসে দেশে  ফিরতে চান শেখ হাসিনা দুই মিনিটের ব্যবধানে দুই দফা ভূমিকম্প, কেঁপে উঠল উত্তরবঙ্গসহ দেশের বিভিন্ন এলাকা ডিএনসিসি কাপের নতুন আসর, টাইটেল স্পন্সর বসুন্ধরা হাউজিং

দেশের সাম্প্রতিক পরিস্থিতি বিদেশি কূটনীতিকদের জানাল সরকার

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১১:০৫:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে বিভিন্ন দেশের মিশন ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা; সহিংসতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের বক্তব্য তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকায় অবস্থানরত বিদেশি কূটনীতিকদের দেশের সাম্প্রতিক পরিস্থিতি, বিশেষ করে সহিংসতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে অবহিত করেছে সরকার। এ লক্ষ্যে মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনীতিকদের ব্রিফ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

ব্রিফিংয়ে ঢাকায় অবস্থিত বিভিন্ন দেশের কূটনৈতিক মিশন, জাতিসংঘের বিভিন্ন সংস্থা এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা, সীমান্ত পরিস্থিতি এবং প্রস্তাবিত সাইবার নিরাপত্তা আইন সংশোধন নিয়ে সরকারের অবস্থান কূটনীতিকদের সামনে তুলে ধরার কথা ছিল। এসব বিষয়ে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার দৃষ্টিভঙ্গিও জানতে চায় সরকার।

উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বিজয়ী হওয়ার পর তিনি সরকার গঠন করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দেশের সাম্প্রতিক পরিস্থিতি বিদেশি কূটনীতিকদের জানাল সরকার

সংবাদ প্রকাশের সময় : ১১:০৫:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬