দুই মিনিটের ব্যবধানে দুই দফা ভূমিকম্প, কেঁপে উঠল উত্তরবঙ্গসহ দেশের বিভিন্ন এলাকা
- সংবাদ প্রকাশের সময় : ১০:০৯:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ১২ বার পড়া হয়েছে
মঙ্গলবার সকালে অনুভূত কম্পনে আতঙ্ক; প্রথমটির মাত্রা ৫ দশমিক ৪, উৎপত্তিস্থল নেপালের কোশি প্রদেশ
উত্তরবঙ্গের ঠাকুরগাঁও ও পঞ্চগড়সহ দেশের বিভিন্ন এলাকায় পরপর দুই দফা ভূমিকম্প অনুভূত হয়েছে। মাত্র দুই মিনিটের ব্যবধানে হওয়া এই কম্পনে অনেকের ঘুম ভেঙে যায়। হঠাৎ কম্পন অনুভূত হওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৭টা ২ মিনিটে প্রথম দফায় ভূমিকম্প অনুভূত হয়। এর দুই মিনিট পর, সকাল ৭টা ৪ মিনিটে আবারও কম্পন অনুভূত হয়।
প্রাথমিক তথ্য অনুযায়ী, প্রথম ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৪। এর উৎপত্তিস্থল ছিল নেপালের কোশি প্রদেশের লেলেপ এলাকার কাছাকাছি।
বাংলাদেশ ছাড়াও নেপাল, ভুটান ও চীনের বিভিন্ন এলাকায় ভূমিকম্পটি অনুভূত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
দুই দফা কম্পনের পর এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে আকস্মিক এই ভূমিকম্পে উত্তরবঙ্গসহ বিভিন্ন এলাকার মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।





















