ঢাকা ০৭:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

স্বামীর জীবন বাঁচাতে কিডনি দিচ্ছেন স্ত্রী, দিল্লিতে অস্ত্রোপচার

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:৩৭:০৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাত বছর ধরে কিডনি রোগে ভুগছেন শিক্ষক সুদাম পাল; সব পরীক্ষা ও আইনি প্রক্রিয়া শেষে ভারতের হাসপাতালে প্রস্তুত শিক্ষক দম্পতি

দাম্পত্য জীবনের ভালোবাসা ও অঙ্গীকারের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছেন বরিশালের গৌরনদী উপজেলার এক শিক্ষক দম্পতি। দীর্ঘ সাত বছর ধরে কিডনি রোগে আক্রান্ত স্বামীর জীবন বাঁচাতে নিজের একটি কিডনি দান করার সিদ্ধান্ত নিয়েছেন স্ত্রী মন্দিরা পাল।

সুদাম পাল গৌরনদী উপজেলার নীলখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। ২০১৯ সাল থেকে তিনি জটিল কিডনি সমস্যায় ভুগছেন। দীর্ঘদিন ধরে দেশে-বিদেশে চিকিৎসা করিয়েও তার জন্য উপযুক্ত কিডনি দাতা পাওয়া যাচ্ছিল না। সময়ের সঙ্গে অবনতি হচ্ছিল শারীরিক অবস্থার। এমন পরিস্থিতিতে স্বামীর পাশে দাঁড়িয়ে নিজের কিডনি দেওয়ার সিদ্ধান্ত নেন স্ত্রী মন্দিরা পাল। তিনি তারাকুপি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত।

পারিবারিক সূত্রে জানা গেছে, কিডনি প্রতিস্থাপনের জন্য প্রয়োজনীয় শারীরিক পরীক্ষা-নিরীক্ষা ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছেন এই দম্পতি। বর্তমানে তারা ভারতের নয়াদিল্লিতে অবস্থান করছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) দিল্লির ম্যাক্স হাসপাতালে তাদের কিডনি প্রতিস্থাপনের অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে।

স্বামীর জীবন বাঁচাতে স্ত্রীর এমন সিদ্ধান্তের খবর গৌরনদীতে ছড়িয়ে পড়ার পর সহকর্মী, শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে আবেগঘন প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও শিক্ষক দম্পতির প্রতি ভালোবাসা ও শুভকামনা জানাচ্ছেন অনেকে।

সহকর্মী, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীরা সুদাম ও মন্দিরা পালের অস্ত্রোপচার সফল হওয়া এবং দ্রুত সুস্থতা কামনা করেছেন। তাদের প্রত্যাশা, ভালোবাসা ও আত্মত্যাগের এই গল্পের পরিণতি হবে সুস্থ ও সুন্দর জীবনে ফিরে আসা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

স্বামীর জীবন বাঁচাতে কিডনি দিচ্ছেন স্ত্রী, দিল্লিতে অস্ত্রোপচার

সংবাদ প্রকাশের সময় : ০৭:৩৭:০৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬