সংবাদ শিরোনাম ::
গোপালগঞ্জ ও চুয়াডাঙ্গায় নতুন অতিরিক্ত পুলিশ সুপার

নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ১০:২৫:০৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ
(Google News) ফিডটি
বাংলাদেশ পুলিশের দুই কর্মকর্তাকে গোপালগঞ্জ ও চুয়াডাঙ্গায় অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদায়ন ও বদলি করা হয়েছে।
রোববার (২২ নভেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। এতে সই করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
প্রজ্ঞাপন অনুযায়ী, খাগড়াছড়ির এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মো. হেলাল উদ্দিন ভূঁইয়াকে গোপালগঞ্জে একই পদে পদায়ন করা হয়েছে। অন্যদিকে, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার কানিজ চাকমাকে চুয়াডাঙ্গায় বদলি করা হয়েছে।
জনস্বার্থে জারি করা এ আদেশ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে। দুই কর্মকর্তাকে আগামী ২৩ নভেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে।






















