ঢাকা ০৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪ কোটি টাকায় শ্রীমঙ্গল-কমলগঞ্জ সংযোগ সড়ক নির্মাণ, কমবে যাতায়াতের দুর্ভোগ কেরানীগঞ্জে আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা-লুটপাট, গুলিবিদ্ধ বৃদ্ধ ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী বেড়ায় নিষিদ্ধ আওয়ামী লীগ- বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ পাগলা মসজিদের দানবাক্সে শেখ হাসিনাকে দেশে ফেরানোর প্রার্থনা জানিয়ে চিঠি কালিয়ায় আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িঘরে হামলা-আগুন বন্যার প্রভাব ঝালকাঠির সবজির বাজারে, চড়া দামে বিপাকে ক্রেতারা চমক নিয়ে মাঠে গড়াচ্ছে ‘এবিজি মিডিয়া কাপ ফুটবল’ ভালোবাসার টানে চীন থেকে লক্ষ্মীপুর, ইসলাম গ্রহণ করে বিয়ে জয়পুরহাটে ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জে আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা-লুটপাট, গুলিবিদ্ধ বৃদ্ধ

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:৩৩:৫২ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ২১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে গভীর রাতে একটি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে। হামলার শিকার বাড়িটি তেঘরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাজী নূরে আলমের। পরিবারের অভিযোগ, হামলাকারীরা বাড়ি থেকে ৭০ ভরি স্বর্ণালংকার, নগদ টাকা ও মূল্যবান আসবাবপত্র লুট করে নিয়ে গেছে। বাড়িতে থাকা তিনটি গাড়ির একটিতে আগুন দেওয়া হয়, বাকি দুটি ভাঙচুর করা হয়। সব মিলিয়ে ক্ষতির পরিমাণ ১০ থেকে ১৫ কোটি টাকা বলে দাবি পরিবারের। এ সময় হামলাকারীদের ছোড়া গুলিতে আহত হন নূরে আলমের ৭০ বছর বয়সী শ্বশুর আলম মিয়া।

শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নের রাজেন্দ্রপুরের হাটখোলা এলাকায় এ ঘটনা ঘটে।

নূরে আলমের স্ত্রী পারভীন বেগমের অভিযোগ, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সভাপতি পাভেল মোল্লার নির্দেশে ২০ থেকে ৩০ জনের একটি দল তাঁদের বাড়িতে হামলা চালায়। ওই দলে ছিলেন পাভেলের ছোট ভাই ও তেঘরিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আবির ওরফে পায়েল মোল্লা, তাঁদের খালাতো ভাই ও থানা ছাত্রদলের সদস্য নিরব, ফজল মেম্বারের ছেলে সিয়াম এবং শওকতসহ আরও কয়েকজন।

পারভীন বেগম বলেন, হামলাকারীরা বাড়িতে ঢুকে বিভিন্ন কক্ষে ভাঙচুর ও লুটপাট চালায়। তিনটি গাড়ির মধ্যে একটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়, অন্য দুটি ভাঙচুর করা হয়। বাড়ি থেকে ৭০ ভরি স্বর্ণালংকারও নিয়ে যায় তারা। তাঁর স্বামী নূরে আলম ও দুই ছেলেকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। খবর পেয়ে তাঁর বাবা বাড়িতে আসার পথে তাঁকেও লক্ষ্য করে গুলি করা হলে তিনি আহত হন।

চাঁদা দাবিকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে বলেও অভিযোগ করেন পারভীন বেগম। তাঁর দাবি, ৫ আগস্টের পর থেকে তাঁরা ছাত্রদলের নেতাদের চাঁদা দিয়ে আসছিলেন। এরপরও নতুন করে বড় অঙ্কের টাকা দাবি করা হচ্ছিল। সেই টাকা দিতে অস্বীকৃতি জানানোয় তাঁদের বাড়িতে হামলা চালানো হয়েছে।

হাজী নূরে আলমের ভাষ্য, শনিবার রাত ২টা থেকে ৩টার মধ্যে হামলাকারীরা বাড়িতে ঢুকে স্লোগান দিতে দিতে বিভিন্ন কক্ষে ভাঙচুর ও লুটপাট চালায়। তাঁকে ও তাঁর দুই ছেলেকে লক্ষ্য করে তিনটি গুলি ছোড়া হয়। এ সময় তাঁর শ্বশুরকে লক্ষ্য করে ছোড়া গুলিতে তিনি আহত হন।

আহত আলম মিয়া বর্তমানে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা।

অভিযোগের বিষয়ে ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সভাপতি পাভেল মোল্লা ও তেঘরিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আবির ওরফে পায়েল মোল্লার সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি ফখরুল ইসলাম বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কেরানীগঞ্জে আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা-লুটপাট, গুলিবিদ্ধ বৃদ্ধ

সংবাদ প্রকাশের সময় : ০৭:৩৩:৫২ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬