ঢাকা ১২:৪১ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভালোবাসার টানে চীন থেকে লক্ষ্মীপুর, ইসলাম গ্রহণ করে বিয়ে জয়পুরহাটে ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী ১২ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ৫১ বস্তা টাকা, বিদেশি মুদ্রা ও স্বর্ণ-রুপা মিলল পাগলা মসজিদের দানবাক্সে সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বৃষ্টিতে থেমে গেল ভারত-পাকিস্তান ফাইনাল, চ্যাম্পিয়ন পাকিস্তান তারেক রহমানের জন্মদিনে টাঙ্গাইলে এক হাজার এতিম শিশুকে খাওয়ালেন প্রতিমন্ত্রী টুকু মেঘনায় এনসিপির পরিচিতি সভা, সাংবাদিকদের সম্মাননা প্রদান

বারিধারা থেকে সাবেক এমপি দোলন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:৫০:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য এস এম আতাউল হক দোলনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-১-এর লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী গণমাধ্যমকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এই সংসদ সদস্যকে আটক করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, আতাউল হক দোলনের বিরুদ্ধে সাতক্ষীরার শ্যামনগর থানায় সাতটি মামলা রয়েছে। এসব মামলায় হত্যা, বিস্ফোরক দ্রব্য আইন, বিশেষ ক্ষমতা আইন এবং নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।

গ্রেপ্তারের পর তাঁকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বারিধারা থেকে সাবেক এমপি দোলন গ্রেপ্তার

সংবাদ প্রকাশের সময় : ০৯:৫০:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬