ঢাকা ০৯:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাসপোর্ট ও এনআইডি চেয়ে শেখ হাসিনার আইনজীবীদের আবেদন, স্বাক্ষর নিয়ে বিতর্ক বারিধারা থেকে সাবেক এমপি দোলন গ্রেপ্তার ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত মানুষের চেয়েও দ্রুত সিদ্ধান্ত নেয় কাক, গবেষণায় বিস্মিত বিজ্ঞানীরা রোহিঙ্গাদের উপর ‘রাষ্ট্রীয় গণহত্যা’, আন্তর্জাতিক আদালতে দোষী মায়ানমার ঢাকা-পাবনা রুটে চালু হলো সরাসরি আন্তঃনগর ট্রেন ১২ দিনে ৭৪ পরিবহনে আগুন, নাশকতার নেপথ্যে কারা? আন্দোলন, গণভোট ও পালাবদল: গণতন্ত্রের সোনার হরিণ কি সত্যিই অধরা? সারাদেশে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে ছাত্রদলের বিক্ষোভ চাঁপাইনবাবগঞ্জে ৭ কেজি গাঁজা উদ্ধার, একজন আটক

বারিধারা থেকে সাবেক এমপি দোলন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:৫০:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য এস এম আতাউল হক দোলনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-১-এর লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী গণমাধ্যমকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এই সংসদ সদস্যকে আটক করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, আতাউল হক দোলনের বিরুদ্ধে সাতক্ষীরার শ্যামনগর থানায় সাতটি মামলা রয়েছে। এসব মামলায় হত্যা, বিস্ফোরক দ্রব্য আইন, বিশেষ ক্ষমতা আইন এবং নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।

গ্রেপ্তারের পর তাঁকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বারিধারা থেকে সাবেক এমপি দোলন গ্রেপ্তার

সংবাদ প্রকাশের সময় : ০৯:৫০:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬