শীতের প্রস্তুতিতে ওয়ালটনের নতুন স্মার্ট গিজার, কেটলি ও কম্বো রুম হিটার

- সংবাদ প্রকাশের সময় : ০৫:৩৯:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ১৩২ বার পড়া হয়েছে

শীত উপলক্ষ্যে ওয়ালটনের নতুন প্রিমিয়ার মডেলের গিজার, ইলেকট্রিক কেটলি ও রুম হিটার উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল, অভিনেতা ইরফান সাজ্জাদসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
শীত মৌসুম সামনে রেখে নতুন প্রিমিয়াম মডেলের গিজার, ইলেকট্রিক কেটলি ও রুম হিটার বাজারে এনেছে দেশীয় ইলেকট্রনিকস ব্র্যান্ড ওয়ালটন। নতুন পণ্যগুলোতে স্মার্ট প্রযুক্তি, বিদ্যুৎ সাশ্রয়, নিরাপত্তা এবং ব্যবহারবান্ধব বিভিন্ন ফিচার যুক্ত করা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত অনুষ্ঠানে নতুন মডেলের হোম অ্যাপ্লায়েন্সেস উন্মোচন করেন মডেল ও অভিনেত্রী কেয়া পায়েল। অনুষ্ঠান সঞ্চালনা করেন অভিনেতা ইরফান সাজ্জাদ।
নতুন গিজারগুলোর মধ্যে রয়েছে ৪৫ লিটার ধারণক্ষমতার আইওটি প্রযুক্তিনির্ভর অ্যাকুয়াওয়ার্ম স্মার্ট মডেল, ৪০ লিটারের ক্রিস্টাল ফ্লেক্স এবং ৩০ লিটারের সুপ্রিম মডেল। অ্যাকুয়াওয়ার্ম গিজারে রয়েছে ওয়াই-ফাই সংযোগ, স্মার্টফোন অ্যাপ ও ভয়েস কমান্ডে নিয়ন্ত্রণের সুবিধা। অ্যামাজন অ্যালেক্সা ও গুগল হোমের মাধ্যমে হাতের স্পর্শ ছাড়াই এটি পরিচালনা করা যাবে। স্মার্টফোনের মাধ্যমে যেকোনো স্থান থেকেও গিজারটি নিয়ন্ত্রণ করা সম্ভব বলে জানিয়েছে ওয়ালটন।
ক্রিস্টাল ফ্লেক্স মডেলে রয়েছে ডুয়েল মাউন্টিং ইনস্টলেশন সুবিধা ও দুই স্তরের নিরাপত্তাব্যবস্থা। আর সুপ্রিম মডেলে ব্যবহার করা হয়েছে উচ্চ তাপমাত্রা ও চাপ সহনশীল প্লাস্টিক বডি। নতুন গিজারগুলোতে মরিচা প্রতিরোধী এবং পানির খনিজ আস্তরণ জমা ঠেকানোর প্রযুক্তি ব্যবহারের কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি। অতিরিক্ত তাপের কারণে দুর্ঘটনা এড়াতে ডাবল পোল থার্মোস্ট্যাটের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ব্যবস্থাও রয়েছে। বর্তমানে ওয়ালটনের গিজারে সাত বছরের ওয়ারেন্টি সুবিধা দেওয়া হচ্ছে।
এ ছাড়া ট্রিপল লেয়ার, ডাবল লেয়ার, গ্লাস সিরিজ, ডিজিটাল ডিসপ্লে ও রেট্রো ক্লাসিক সিরিজসহ বেশ কয়েকটি নতুন মডেলের ইলেকট্রিক কেটলি বাজারে এনেছে প্রতিষ্ঠানটি। ওয়ালটনের দাবি, এসব কেটলিতে খাদ্য-সংস্পর্শে ব্যবহারের উপযোগী পরীক্ষিত ফুড-গ্রেড উপকরণ ব্যবহার করা হয়েছে।
শীতের পাশাপাশি গরমের সময়ও ব্যবহারের উপযোগী করে তৈরি করা হয়েছে নতুন কম্বো রুম হিটার। এতে ঘর গরম করার পাশাপাশি এয়ার কুলার ও বাতাসের আর্দ্রতা নিয়ন্ত্রণের সুবিধা রয়েছে বলে জানিয়েছে ওয়ালটন।
অনুষ্ঠানে ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রায়হান, ওয়ালটন হাই-টেকের উপব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান, ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস মো. ফিরোজ আলম, চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ এবং ওয়ালটন হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্সের চিফ বিজনেস অফিসার মো. আব্দুল্লাহ-আল-জুনায়েদসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আব্দুল্লাহ-আল-জুনায়েদ বলেন, ওয়ালটনের হোম অ্যাপ্লায়েন্স পণ্য বিএসটিআইয়ের মান সনদ অনুযায়ী উৎপাদন ও বাজারজাত করা হচ্ছে। নতুন গিজারে সিএফসি-মুক্ত থার্মাল ইনসুলেশন ব্যবহার করা হয়েছে, যা তাপ নিরোধক ও অগ্নিনিরাপত্তায় সহায়ক। অন্যদিকে, ইলেকট্রিক কেটলিতে খাদ্য-সংস্পর্শে ব্যবহারের উপযোগী উপকরণ নিশ্চিত করতে পরীক্ষিত ফুড-গ্রেড ম্যাটেরিয়ালস ব্যবহার করা হয়েছে। পণ্যগুলোতে বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তি ও পরিবেশবান্ধব উপকরণ ব্যবহারের বিষয়টিও গুরুত্ব পেয়েছে।
























